হুগলি , ৪ মার্চ:- নকল ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ভাঙাতে এসে শ্রীরামপুর থেকে হাতে নাতে পাকড়াও তামিলনাড়ুর দুই বাসিন্দা। এদিন শ্রীরামপুর বড় পোস্ট অফিসে আসে তামিলনাড়ুর দুই বাসিন্দা। তারা পোস্ট ওফিসে এসে সেভিং সার্টিফিকেট ভাঙাতে চায়। সেই সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পোস্টমাস্টারের। এরপর পরীক্ষা করে দেখা যায় ওই ব্যক্তিদের আনা নাস্যানাল সেভিং সার্টিফিকেট সম্পূর্ণ জাল। এরপরেই পোস্টওফিস থেকে খবর দেওয়া হয় শ্রীরামপুর থানায়। শ্রীরামপুর থানার পুলিশ এসে তামিলনাড়ুর দুই বাসিন্দাকে আটক করে থানায় নিয়ে যায়। ওই দুই ব্যক্তি কোথা থেকে ওই সার্টিফিকেট পেলো আর কেনই বা শ্রীরামপুর পোস্ট অফিসেই ভাঙাতে এলো তা ধৃতদের আটক করে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।
Related Articles
ফাঁসিদেওয়ার রুপবান্তি এক্কা ১৪ বছর পড় ফিরে পেল তার পরিবারকে।
দার্জিলিং,৪ ফেব্রুয়ারি:- দীর্ঘ ১৪ বছর নিখোঁজ থাকার পর অবশেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ছোট হেলাগছের মেয়ে রুপবান্তি এক্কা বাড়িতে ফিরে এল। এই ঘটনাকে কেন্দ্র করে খুশির হাওয়া গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে যে ৭ বছর বয়সে শিলিগুড়িতে দিদির বাড়িতে থাকাকালীন হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই যুবতী। এরপর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। […]
ভোটের আগে সব জন-প্রতিনিধিদের সোশ্যাল মিডিয়াকেই ব্যাবহার করার নির্দেশ তৃণমূলের।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃনমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে সামাজিক গনমাধ্যমকে আরও বেশি করে ব্যবহার করার লক্ষ্যে দলের সব বিধায়ক, সাংসদ ও জন প্রতিনিধিদের বিষয়টি গুরূত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছে। আজ উত্তর কলকাতার একটি প্রেক্ষাগৃহে দলের তথ্য প্রযুক্তি সেলের কর্মীদের প্রশিক্ষন দেওয়ার সময় এই বিষয়টির উপরে গুরূত্ব দেওয়া হয়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচী ও উন্নয়ন […]
হাওড়া জেলা হাসপাতালে ইমারজেন্সি বিভাগ আপাতত বন্ধ করা হল।
হাওড়া,১৫ এপ্রিল:- হাওড়া জেলা হাসপাতালে রোগী ভর্তি আপাতত বন্ধ করা হলো। আগেই বন্ধ হয়েছিল এখানকার আউটডোর বিভাগ। এবার হাসপাতালের ইমারজেন্সি বিভাগও বন্ধ করা হলো। ফলে রোগী ভর্তি আর হচ্ছে না। আজ সকালে হাওড়া জেলা হাসপাতালের একটি কোলাপ্সেবেল গেটে তালা ঝুলতেও দেখা যায়। কয়েকদিন আগে এই হাসপাতালে করোনা পেশেন্ট ভর্তি বন্ধ হয়। করোনা আইসোলেশন ওয়ার্ড […]



