হাওড়া , ২ মার্চ:- মঙ্গলবার বিকেলে সল্টলেকের বেসরকারি হাসপাতাল থেকে হাওড়ার আন্দুল রোডের বেসরকারি হাসপাতালে গ্রিন করিডোর করে নিয়ে আসা হলো হার্ট। হাওড়া সিটি পুলিশ ও কলকাতা পুলিশের সমন্বয়ে প্রায় ১৮ কিলোমিটার রাস্তায় তৈরি করা হয় ওই গ্রিন করিডোর। জানা গেছে, সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয় পশ্চিম মেদিনীপুর জেলার বাদলপুরের বাসিন্দা বছর একুশের বাসুদেব অধিকারীর। সরকারি তালিকা অনুসারে সেই খবর আসে হাওড়া আন্দুলের বেসরকারি হাসপাতালে। যোগাযোগ করা হয় ওড়িশা কেউনঝাড় এলাকার বাসিন্দা ১৩ বছরের বাদল পায়দার পরিবারের সঙ্গে। মঙ্গলবার সকালে ওড়িশা থেকে হাওড়া চলে আসেন তারা। আজই প্রতিস্থাপন করা হবে সেই অঙ্গ। এদিন বিকেল চারটে নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে থেকে বেরিয়ে হাওড়া আন্দুল রোডে হাসপাতালে নিয়ে আসা হয় অঙ্গটি। এরপরই শুরু হয় অপারেশন।
Related Articles
সোনামুখীতে ভয়ানক দুর্ঘটনার কবলে ইলেকশন কমিশনের গাড়ি।
বাঁকুড়া, ২৫ মে:- বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখী ব্লকের পাথরা এলাকায় দুর্ঘটনার কবলে নির্বাচন কমিশনের গাড়ি। আজ আচমকাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন ওই গাড়ির চালক শুক্রদেব সরেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। গাড়িটির একাংশ দুমড়ে মুচরে যায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় সোনামুখী […]
হাওড়ায় জাতীয় সড়কে পাঁচটি গাড়ির সংঘর্ষ, আহত ৪।
হাওড়া, ২৪ জুলাই:- হাওড়ায় বালি হল্টের কাছে জাতীয় সড়কের টোল রোডে দুর্ঘটনা। একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেড ভেঙে টোল ফ্রি রোডে ঢুকে দুর্ঘটনার মুখে পড়ে। চারটি গাড়ি ও একটি স্কুটিকে ধাক্কা মারে। স্কুটিটি ট্রেলারের তলায় ঢুকে যায়। এই দুর্ঘটনায় চারজন আহত হন। উত্তরপাড়া হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র […]
বিফহানসভায় এলেন বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী।
কলকাতা, ২৮ অক্টোবর:- বাংলাদেশের তথ্য সংস্কৃতি মন্ত্রী হাসান মাহমুদ বৃহস্পতিবার বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তিনি দুপুর দুটো নাগাদ বিধানসভায় আসেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাঁকে বাংলাদেশ থেকে আনা পাঞ্জাবী ও জামদানী শাড়ি উপহার দেন। শেখ মুজিবুর বর রহমনের উপর দুটি বইও তিনি দিয়েছেন অধ্যক্ষকে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মন্ত্রীকে পুষ্প […]






