কলকাতা , ২ মার্চ:- রাজ্যের ১২৪ টি পুরসভা ও ৭ টি কর্পোরেশনের যেগুলির মেয়াদ শেষ হয়ে গেছে সেই সব পুরসভায় নিয়ুক্ত প্রশাসকরা পুরসভার অফিসকে রাজনৈতিক কাজে ব্যাবহার করছে বলে অভিযোগ বিজেপির। আজ এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে অভিযোগ জানালেন রাজ্য বিজেপির এক প্রতিনীধিরা। আজ বিজেপি নেতা মুকুল রায়, রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত সহ বিজেপির এক প্রতিনীধি দল নির্বাচন কমিশনের অফিসে আসেন। মুকুল রায় বলেন,পুরসভা গুলিতে সরকারি আধিকারিকরা থাকতে পারে। কিন্তু রাজনৈতিক ভাবে নিয়ুক্তরা কেন থাকবে। এ ব্যাপারে কমিশনকে হস্তক্ষেপের দাবী জানানো হয়েছে। একইভাবে ওয়ার্ড অফিস গুলিকেও রাজনৈতিক কাজে ব্যাবহার করা হচ্ছে বলে তার অভিযোগ। এ ব্যাপারেও প্রশাসনের হস্তক্ষেপ দাবী করা হয়েছে।
Related Articles
ফের চুরি হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ১৬ ডিসেম্বর:- ফের চুরির ঘটনা ঘটলো হাওড়ার জগৎবল্লভপুরে। এবার সরকারি প্রকল্পের কাজের সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। জানা গেছে, জগৎবল্লভপুরের ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানা দামোদরের উপর কংক্রিটের ব্রিজ তৈরির সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ উঠেছে এবার। প্রায় দশ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি গেছে বলে অভিযোগ। চুরির ঘটনায় কার্যত থমকে কাজ। ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার […]
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ
হুগলি , ৫ ডিসেম্বর:- রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া গ্যাস অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালো তৃণমূল । শনিবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, কৃষি আইন বাতিলের দাবি সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখায় তৃণমূল দলের নেতা কর্মীরা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র, উপপ্রশাসক জাহিদ হাসান খান, কো-অডিনেটার মনোজ গোস্বামি, […]
জগৎবল্লভপুরে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
হাওড়া, ৩০ অক্টোবর:- হাওড়ার জগৎবল্লভপুরের শ্যামপুর এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো বছর তিরিশের এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। মৃত যুবকের গলায় ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। Post Views: 571





