কলকাতা , ১ মার্চ:- রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটি আজ বৈঠকে বসছে। দল নেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে তার বাড়িতে আয়োজিত ওই বৈঠকেই রাজ্যে প্রথম পর্যায়ের ভোটের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। গতকাল দলের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করতে কালীঘাটের বাড়িতে এক দফা বৈঠক হয়। তৃণমূল কংগ্রেস নিযুক্ত ভোট কুশলী প্রশান্ত কিশোর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী ২৭শে মার্চ প্রথম দফায় জঙ্গলমহলের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ৩০ টি আসনে ভোট গ্রহণ করা হবে। ওই পর্যায়ের ভোটের জন্য প্রথম দফায় দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। প্রার্থী তালিকা বেশকিছু নতুন মুখ যেমন থাকতে পারে তেমনি বেশকিছু নাম বাদ যেতে পারে। অন্যদিকে আর জে ডি নেতা তেজস্বী যাদব আজ কালীঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবেন। গতকালই তিনি কলকাতায় এসেছেন। আজ কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে তেজস্বী যাদব জানিয়েছেন।
Related Articles
অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ত্রিস্তরীয় কারশেডের উদ্বোধন হাওড়ায়।
হাওড়া, ২৯ মার্চ:- বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো এবং স্বয়ংক্রিয় ইএমইউ কোচ ওয়াশিং প্ল্যান্টের শুভ সূচনা হলো হাওড়ার ঝিল সাইডিংয়ে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা এর উদ্বোধন করেন। পূর্ব রেলের ঝিল সাইডিং ডিপোতে এই বন্দে ভারত এক্সপ্রেসের মেনটেনেন্স ইউনিট তৈরি করা হয়েছে। বুধবার সকালে এই ইউনিটের উদ্বোধন হয়। এদিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা […]
চন্দননগরে শাসক ও বিরোধী দলের দেওয়াল লিখন শুরু অন্যদিকে জেলাশাসক দপ্তরে সর্বদলীয় বৈঠক।
হুগলি, ২৮ ডিসেম্বর:- শাসকের আগেই বিরোধী! সোমবার নির্বাচন ঘোষনা হতেই হুগলীর চন্দননগর পুরনিগম এলাকায় শাসক তৃণমূলের আগেই দেওয়াল লিখনে নেমে পরলো রাজ্যের বিরোধী ফল বিজেপি। প্রার্থী ঘোষনা না হলেও মঙ্গলবার সকালে চন্দননগরের ২২নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে নেমে পরে বিজেপি। বিজেপির হুগলী সাংগঠনিক যুবমোর্চার সভাপতি সুরেশ সাউয়ের নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হয় ওই ২২নম্বর ওয়ার্ডের কালীমন্দির […]
দলকে বিব্রত করে কোনভাবেই গোষ্ঠী কোন্দলকে বরদাস্ত করা হবে না – মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- দলকে বিব্রত করে কোনরকম গোষ্ঠি কোন্দলকে কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে তৃনমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে। আজ কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় দলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হয়ে দলনেত্রী মমতা ব্যানার্জি সবাইকে সতর্ক করে বলেন কেউ কারো সঙ্গে কোন দ্বন্দে জড়াবেন না। দলই শেষ কথা এটা সবসময় মাথায় রাখবেন। […]









