হাওড়া , ১ মার্চ:- বিজেপি-র পরিবর্তন যাত্রার আজ হাওড়া সদর এলাকায় দ্বিতীয় দিন। গতকাল রবিবার যেখানে শেষ হয়, সেই দানেশ শেখ লেন থেকে সোমবার সকালে পরিবর্তন যাত্রা শুরু হয়। সূচনা করেন দলের জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা। উপস্থিত রয়েছেন বিজেপি নেতা ডাঃ রথীন চক্রবর্তী, বিধায়ক বৈশালী ডালমিয়া সহ অন্যান্যরা। এদিন সকালে দানেশ শেখ লেন হয়ে পরিবর্তন যাত্রা আন্দুল রোড ধরে মন্দিরতলা হয়ে ড্রেনেজ ক্যানেল রোডের বেলেপোলে এসে পৌঁছায়। সেখানে সম্বর্দ্ধনা মঞ্চ থেকে সম্বর্দ্ধনা দেওয়া হয়। এরপর ওই পরিবর্তন যাত্রা নতুন রাস্তা মোড়, কদমতলা, পাওয়ার হাউস মোড় হয়ে জেলা সদর অফিসে পৌঁছানোর কথা। সেখান থেকে উওর হাওড়া, বেলুড়, বালি হয়ে বালিখাল যাবে পরিবর্তন যাত্রা র্যালি। দক্ষিণ হাওড়া, শিবপুর, মধ্য হাওড়া, উত্তর হাওড়া, বালি বিধানসভা এলাকার বিভিন্ন এলাকা ঘুরে পরিবর্তন যাত্রা পৌঁছবে বালিখাল।
Related Articles
শীতলকুচির অডিও টেপ কাণ্ডে এবার রিপোর্ট তলব কমিশনের।
কলকাতা, ২০ এপ্রিল:-কোচবিহারের শীতলকুচি অডিও টেপ কাণ্ডে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায় এর মধ্যে কথোপকথনের ওই রেকর্ডিং ফাঁস করে বিজেপি নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের চেষ্টার অভিযোগ করে। সেই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক […]
পঞ্চম দফায় ৭ আসনে ৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সোমবার।
কলকাতা, ১৮ মে:- লোকসভা নির্চাবাচনের প্ররথম চার দফায়, রাজ্যের ৪২ আসনের মধ্যে ইতিমধ্যেই ১৮ আসনের ভোট শেষ হয়েছে। পঞ্চম দফায় আগামী ২০ তারিখ ভোট রয়েছে আরও ৭ টি আসনে। এই আসন গুলি হলো বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। সাতটি আসন মিলিয়ে মোট ৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সোমবার। এই সাতটি আসন […]
গ্যারেজের তালা ভেঙে সদ্য কেনা দুটি নতুন টোটো চুরি, তদন্তে ব্যাঁটরা পুলিশ।
হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার চ্যাটার্জিপাড়ায় ভারতমাতা গলিতে একটি গ্যারেজের তালা ভেঙে টোটো চুরির ঘটনা ঘটলো। শনিবার ভোররাতে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। ব্যাঁটরা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। জানা গেছে, গ্যারেজের তালা ভেঙে ভিতর থেকে দুটি নতুন টোটো গাড়ি চুরি হয়। গ্যারেজে প্রায় কুড়িটির মতো টোটো […]





