হুগলি , ২৮ ফেব্রুয়ারি:- পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব আন্দোলনে সামিল হলো উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন সকালে রিষড়া সুভাসনগর বি ব্লক এলাকায় উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূলের সভাপতি নিখিল চক্রবর্তীর নেতৃত্বে কাঠের উনুন জ্বালিয়ে রান্না করে প্রতিবাদে সামিল হন মহিলারা। এছাড়াও গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রান্নার গ্যাসে আমিও বাড়ছি মাম্মি প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা কর্মীরা। এই বিক্ষোভ সম্পর্কে ব্লক তৃণমূলের সভাপতি নিখিল চক্রবর্তী লকডাউনের পর মানুষ এমনিতেই কর্মহীন হয়ে পড়েছে। তার ওপর গৃহস্থের হেসেলে টান পড়েছে দিনের পর দিন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি।বাংলার মানুষের ওপর এই আক্রমণ মেনে নেবে না তারা। আগামী ভোটে ব্যালট বাক্সে তার প্রতিফলন ঘটাবে মানুষ এটাই তাদের আশা।
Related Articles
রেড এফএমের রেডিও জকির হারানো জিনিস উদ্ধার করল পুলিশ।
হাওড়া , ১৫ ডিসেম্বর:- আবারও হাওড়া সিটি পুলিশের তৎপরতা। উদ্ধার হল ট্যাক্সিতে ফেলে যাওয়া সামগ্রী। দু’দিন আগেই এক মহিলার খোওয়া যাওয়া সামগ্রী উদ্ধার করেছিল মালিপাঁচঘড়া থানার পুলিশ। এবার হাওড়ার বাসিন্দা মহিলা রেডিও জকির ট্যাক্সিতে ফেলে যাওয়া সামগ্রী উদ্ধার করল গোলাবাড়ি থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, রবিবার কলকাতা থেকে হাওড়ায় ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন ওই […]
মেধার বিকাশ ঘটাতে কন্যাশ্রী ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের।
হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- প্রথাগত পড়াশুনার বাইরে ছাত্রীদের অন্যান্য বিষয়ে মেধার বিকাশ ঘটাতে কন্যাশ্রী ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিল মহকুমা প্রশাসন।সোমবার ড্যানিস গর্ভনর হাউসে বিতর্ক প্রতিযোগিতায় হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক সন্দীপ ঘোষ,মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, বেথুন কলেজের অধ্যাপিকা সংযুক্তা রায়,শতরুপা রায় সহ জেলা কন্যাশ্রীর নোডাল অফিসার ইন্দ্রানী ভট্টাচার্য ও প্রশাসনের আধিকারিকেরা। মহকুমা প্রশাসন সূত্রে খবর কন্যাশ্রী […]
আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিনিয়ত জেলার সর্বত্র ভিড় বাড়ছে বাজারে।
দ:২৪পরগনা, ৪ এপ্রিল:- পুলিশকে দেখে ঘরের মধ্যে প্রবেশ করে পুলিশ দেখে আবার বাইরে বেরিয়ে আয় এমনই চিত্র দেখা গেল সমস্ত জায়গা ,যতই সময় যাচ্ছে লকডাউন ততই আলগা হচ্ছে রাজ্যে। আজ শনিবার দেশজোড়া লকডাউনের দ্বাদশতম দিন। কিন্তু সকাল থেকে সন্ধ্যা কলকাতা থেকে জেলা সর্বত্রই মানুষের জমায়েত চোখে পড়ছে। রাজ্যের কোথাও অত্যাবশ্যকীয় পণ্য বা সবজির জোগান […]







