কলকাতা , ২৬ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শাসক দল নির্বাচনের কোর কমিটি গঠন করে ফেলল। কমিটির নেতৃত্বে থাকবেন দলনেত্রী মমতা ব্যানার্জি। এছাড়া ১২ জনের কমিটিতে রয়েছেন সৌগত রায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, সি এম জাটুয়া। উল্লেখ্য এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আট দফায় হবে। নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে মুখ্যমন্ত্রী তার বাড়িতে সাংবাদিক সম্মেলনে তোপ দাগেন। প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও।
Related Articles
সভায় যোগ দিতে হাওড়া স্টেশনে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি।
হাওড়া, ২৯ নভেম্বর:- হাওড়া স্টেশনে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুরুলিয়া থেকে স্পেশাল ট্রেনে আগত কর্মী সমর্থকদের সঙ্গে হাওড়া স্টেশনে এসে দেখা করেন তিনি। উপস্থিত রয়েছেন বিজেপির হাওড়া সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, বিজেপি নেতা প্রভাকর পন্ডিত সহ অন্যান্যরা। সুকান্ত মজুমদার বলেন, আজ ঐতিহাসিক সভা হতে চলেছে। এই সভা থেকে তৃণমূল সরকারের মৃত্যুঘন্টা বাজবে। […]
মান অভিমান ভুলে কে কি করল না দেখে হাওড়ায় তৃণমূল দলটাকে বাঁচাতে হবে। বললেন প্রসূন।
হাওড়া, ১ জানুয়ারি:- কে কি করল না দেখে নিজের দলটাকে তো বাঁচাতে হবে। গত ৬ মাস ধরে দেখছি হাওড়ায় দলে কেমন যেন একটা ব্রেক হয়ে গেছে। আমারও এটা নিয়ে খুব মন খারাপ। পরিবারে থাকতে গেলে একটু আধটু মান অভিমান হতেই পারে। হঠাৎ দেখলাম হাওড়ায় দলে পরিবর্তন করা হল। তাতে ক্ষতি নেই। কিন্তু কাজ তো করতে […]
ডোনাল্ড ট্রাম্পের বিসর্জন হয়ে গেছে , বাকি যে আগাছাগুলো আছে সেটাও সময়ের অপেক্ষা – অভিষেক।
কলকাতা , ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পদযাত্রা করে তৃণমূল। বিজেপিকে কড়া আক্রমণ করে অভিষেক বলেন, মুখে বলবে জয় শ্রীরাম আর কর্মে নাথুরাম। মুখে স্বামীজীর বাণী কথা বলবে, আর কাজে ধর্মে-ধর্মে বিভেদ করবে। স্বামীজীর নাম মুখে আনার অধিকার নেই বিজেপির। তিনি […]







