সুদীপ দাস , ২৬ ফেব্রুয়ারি:- কোন খান বা আব্বাস সিদ্দিক সরকার গড়বে না। এখানে যারা আছেন, ৭০% যারা আছেন তাঁরাই সরকার গড়বে। বিজেপিই সরকার গড়বে। আমরা জানি সিপিএম, কংগ্রস, তৃণমূল, খান, ওয়েরসি, সিদ্দিকি সব এক পথের পথিক। বিজেপি একা লড়বে। বিজেপির সাথে মানুষ আছে এবং ওদের সাথে কোন মানুষ নেই। সরকার বিজেপিই গড়বে। শুক্রবার পরিবর্তন যাত্রা উপলক্ষে নিজের লোকসভা কেন্দ্রে এসে এমনটাই দাবী করলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন সপ্তগ্রাম বিধানসভা থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছয় চুঁচুড়া বিধানসভা এলাকায়। এই বিধানসভা ঢোকার মুখে একাধিক জায় রথে আগত বিজেপি নেতাদের সম্বর্ধনা জানানো হয়। এরপর রথ এসে পৌঁছয় ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। সেখানে একটি পথসভা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথাগত রায়, হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী, পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মন্ডল, অভিনেত্রী পাপিয়া অধিকারী, স্বপন পাল, গৌতম চ্যাটার্জী, সুরেশ সাউ, সুবীর নাগরা উপস্থিত ছিলেন।
Related Articles
বিষ্ণুকে উদ্ধারের দাবীতে আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে পথ অবরোধে সামিল বাসিন্দারা।
হুগলি , ১৯ অক্টোবর:- চলতি মাসের ১১ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চুঁচুড়া কামারপাড়া রায়েরবেড় এলাকার বাসিন্দা বিষ্ণু মাল(২৩) বাড়ির কাছ থেকেই অপহৃত হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাসই তাঁকে অপহরন করে। বিষ্ণুর এক বান্ধবীর প্রতি কুনজর ছিলো বিশালের। সেই বান্ধবীর সাথে বিষ্ণুর সম্পর্ক ভালোভাবে নেয়নি বিশাল। সেজন্যই বিষ্ণুকে অপহরন […]
ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ২৫ নভেম্বর:- রাজ্যে জুড়ে ফের একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি।রাজ্যের প্রতিটি জেলার সমস্ত ব্লকে এক মাস ধরে চলা এই শিবিরে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীর ভান্ডারের মত বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুবিধা মিলবে৷ জানুয়ারি মাসের দুয়ারে সরকার কর্মসূচির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ২ থেকে ১০ […]
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালে গত ৩ দিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বেলেঘাটা আইডি-তে বরাহনগরের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধ এবং সিঁথির বাসিন্দা ৮৪ বছরের এক বৃদ্ধ মারা […]








