হাওড়া , ২৫ ফেব্রুয়ারি:- প্রশান্ত কিশোর ও অরূপ রায়কে মানছি না লেখা পোস্টার দেখা গেল হাওড়ায়। সরাসরি নাম করে ক্ষোভপ্রকাশ করা হয়েছে ওই পোস্টারের মাধ্যমে। প্রার্থী তালিকা প্রকাশের আগেই শিবপুর বিধানসভার প্রার্থী হিসাবে জটু লাহিড়ীর নামে এর আগে দেওয়াল লিখন হয়েছিল। এবার সরাসরি দলের হাওড়া সদরের চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার দেখা গেল। তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর সমর্থনে ‘আমরা কাকুর অনুগামী’দের পোস্টার শিবপুর এর দেওয়া হয়েছে। বিধায়ক জটু লাহিড়ীর সমর্থনে ওই পোস্টারে সরাসরি ক্ষোভপ্রকাশ করা হয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোর ও দলের হাওড়ার চেয়ারম্যান অরূপ রায়ের বিরুদ্ধে।
Related Articles
বীরভূমের দুই নিখোঁজ স্কুল ছাত্রীর খোঁজ হুগলিতে।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- বীরভূমের সাঁইথিয়া পৌরসভার অন্তর্গত দুজন নাবালিকা স্কুল ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এলাকায়। সেই দুই স্কুল ছাত্রী নাবালিকাকে সন্দেহজনকভাবে আজ সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে ব্যান্ডেল পিপি পুলিশরা আটক করে। তারপর ব্যান্ডেল থানার পুলিশ ওই দুই স্কুল ছাত্রীর মুখ থেকে জিজ্ঞাসাবাদ করে সব ঘটনার বিবরণ জানতে পারে। তারপর […]
দুদিনের ধর্মঘটে জনজীবন স্বাভাবিক রাখতে সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ২৭ মার্চ:- বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে। ধর্মঘটের দু দিন সরকারি সব প্রতিষ্ঠানে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জনজীবন স্বাভাবিক রাখতে অতিরিক্ত সরকারি বেসরকারি বাস রাস্তায় নামানো হবে। অশান্তি এড়াতে থাকবে বাড়তি পুলিশ। জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের […]
হাওড়ায় চাকা ফেটে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকলো লরি।
হাওড়া, ৩০ জুলাই:- হাওড়ার উনসানিতে চাকা ফেটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে গেলো চায়ের দোকানে। গুরুতর জখম ২। নিয়ন্ত্রণ হারিয়ে দুরন্ত গতিতে চায়ের দোকানে ঢুকে পড়ল একটি লরি। এই ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেলে হাওড়ার জগাছা উনসানির পোদোপাড়া হাই স্কুলের কাছে। জানা, গেছে লরির সামনের চাকা আচমকা […]






