হাওড়া , ২৪ ফেব্রুয়ারি:- ব্রিগেডের সমর্থনে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে বামেদের মিছিল হল। বুধবার বিকেলে টিকিয়াপাড়া বাজার থেকে শিবপুর পিএম বস্তি পর্যন্ত হয় ওই মিছিল। মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,”এখানে দিদি, ওখানে মোদী লুট করছে।” খেলা হবে খেলা হবে স্লোগান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন,”এখানে যেটা হচ্ছে সেটা দেখুন। এটা বিজেপি তৃণমূলের পুরনো খেলা। পুরনো ফিল্ম আবার রিলিজ করছে। গত লোকসভা নির্বাচনে কি করেছিল রাজীব কুমারের ব্যাপারে, মুখ্যমন্ত্রীর ধর্ণার ব্যাপারে। এখন কেউ ড্রাগ কেসে ফাঁসছে। কেউ কয়লা কান্ডে ফাঁসছে। কিন্তু বেকারদের চাকরির ব্যাপারে কেউ ভাবছে না। বিজেপি-তৃণমূল হিন্দু মুসলমানকে ভাগ করে লুট চালাচ্ছে। এখানে দিদি লুট করছে। ওখানে মোদী লুট করছে।” আব্বাস সিদ্দিকি ডেটলাইন দিয়েছে বামফ্রন্ট যতটা নমনীয় কংগ্রেস ততটা নয়। এই প্রশ্নের উত্তরে মহম্মদ সেলিম জানান, সেটা কংগ্রেসকেই জিজ্ঞাসা করুন।
Related Articles
হোলি মিলন উৎসব চাঁপদানিতে।
প্রদীপ বসু, ১০ মার্চ:- হোলি মিলন উৎসব হয়ে গেল চাপদানি ১৩ নং ওয়ার্ড এ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এই অনুষ্ঠানে পৌরপ্রধান সুরেশ মিশ্রের আহবানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অরিন্দম গুইন, আই এন টি টি ইউ সির হুগলির সভাপতি মনোজ চক্রবর্তী, ছিলেন শিল্পী চ্যাটার্জি, শিল্পী নন্দী, চাপদানি পৌরসভার কাউন্সিলার বৃন্দ সি আই সি ও দলীয় কর্মী […]
স্বচ্ছতা অভিযানের কার্যক্রমে হাওড়ায় শুভেন্দু অধিকারী।
হাওড়া, ১ অক্টোবর:- রবিবার ১লা অক্টোবর পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে মধ্য হাওড়ার ৪নং মন্ডলএর উদ্যোগে এক স্বচ্ছতা অভিযানের কার্যক্রম নেওয়া হয়। হাওড়া মধ্য বিধানসভার ৪২নং ওয়ার্ডে ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। Post Views: 274
করোনা যোদ্ধাদের সম্মানে দেওয়াল অঙ্কন উৎসব রিষড়া থানার।
হুগলি , ১৯ অক্টোবর:- দেওয়াল চিত্র প্রতিযোগিতার মাধ্যমে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার করল রিষড়া থানার পুলিশ। সোমবার থানার চারপাশের সীমানা পাঁচিলে রঙ নিয়ে ছবি আঁকায় ব্যাস্ত হয়ে পড়েন প্রতিযোগি তুহিন সাহা। তিনি বলেন অভিনব দেওয়াল চিত্রের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ছবি আঁকতে ভালোই লাগছে। রিষড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর দত্ত বলেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী […]





