কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির ব্যাক্তিগত জনসংযোগের উদ্দেশ্যে তৈরি দিদির দূত মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড ২ লক্ষ পার করল। মাত্র ১০ দিনের মধ্যেই দিদির দূত অ্যাপ্লিকেশনটি ২ লক্ষাধিক ডাউনলোডে পৌঁছেছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর ভিডিও ও অনুষ্ঠান সরাসরি লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, সরাসরি তাকে চিঠি লিখতে পারবেন। গত শনিবার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় প্রথম এই ‘দিদির দূত’ অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘দিদির দূত’ প্রচার শুরু করেছে
Related Articles
গ্যাস সিলিন্ডার লিক করে হাওড়ার নিশ্চিন্দায় আগুন। প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা।
হাওড়া, ৩০ জুন:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার সাঁপুইপাড়া শান্তিনগরে গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বাড়ির মালিক তৎপরতার সঙ্গে গ্যাস সিলিন্ডার বাইরে করে দেন। এরপর প্রতিবেশীরা সেখানে ছুটে এসে পাইপে করে জল দিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে প্রতিবেশীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে সরু […]
জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে পথ অবরোধ চুঁচুড়ায়
হুগলি , ১০ ডিসেম্বর:- তৃণমূল দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ রাজ্যের বেস কিছু নেতৃত্বও। তারই প্রতিবাদে আজ চুঁচুড়া পিপুলপাঁতি মোরে পথ অবরোধ হয় বিকেল ৪টে নাগাত বিজেপির হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ এর নেতৃত্বে। পরে সেই স্থান থেকে একটি বড়ো মিছিল করে চুঁচুড়ার হুগলি মোরে যায় এবং সেই মোর […]
মমতা-অমিত শাহের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
প্রদীপ সাঁতরা,২৯ ফেব্রুয়ারি:- মমতা বন্দ্যোপাধ্যায় চুপিচুপি কথা বলতেই অমিত শাহের কাছে গেছেন। উড়িষ্যায় অমিত শাহের সঙ্গে মমতার বৈঠক নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন অমিত শাহের সঙ্গে কিকথা হয়েছে তা কেউ জানেন না। চুপিচুপি দুজন কী নিয়ে আলোচনা হয়েছে তাও কিছু শুনতে পাওয়া যায়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে […]




