কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- দেশের সাধারণ মানুষকে আজ বিপদের মধ্যে ঠেলে দিয়ে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। গ্যাসের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা করে বৃদ্ধি প্রসঙ্গে আজ নবান্নে সাংবাদিকদের তিনি বলেন আগে সিলিন্ডার পিছু চারশো টাকা করে ভর্তুকি পাওয়া যেতো। এখন সেটা তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতিদিনই পেট্রোলিয়াম জাত পণ্যের দাম বৃদ্ধি করছে বলে তিনি অভিযোগ করেন। এইদিন তিনি কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিলের তীব্র সমালোচনা করেন।
Related Articles
এসএসসির আন্দোলনরত চাকরি প্রার্থীদের জন্য বড়সড় পদক্ষেপ সরকারের।
কলকাতা, ৫ মে:- এসএসসির আন্দোলনরত চাকরি প্রার্থীদের জন্য বড়সর পদক্ষেপ নিল রাজ্য সরকার। ইদের দিনই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শারীর শিক্ষা ও কর্ম শিক্ষার চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে গিয়ে তাদের সঙ্গে বসেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। ঘরোয়া আলাপচারিতায় তাঁদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর […]
ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ প্রস্তাবের মোট অঙ্ক ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা।
কলকাতা, ২৩ এপ্রিল:- বিগত ৫টি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ছাপিয়ে এবারের সম্মেলনে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার। ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ প্রস্তাবের মোট অঙ্ক ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা। এই সব প্রস্তাবের যাতে দ্রুত ও যথার্থ বাস্তবায়ন ঘটে তার জন্য এবার কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য সরকার। যার মূল কেন্দ্রে রয়েছে রাজ্যের […]
পাশে পুলিশ।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- দেশজোড়া লকডাউনের জেরে বন্ধ রয়েছে সব যানবাহন। তবে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে সেইক্ষেত্রে ট্যাক্সির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত হল। এবার হাওড়াবাসীর কাছে সেই সাহায্য পৌঁছে দিতে নিজেদের ফেসবুক পেজে বার্তা দিল হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ। এই বিষয়ে হাওড়ার ডিসি ট্রাফিক জানান চিকিৎসা, ডাক্তার দেখানো প্রভৃতি প্রয়োজনে পুলিশের ফেসবুক পেজে দেওয়া […]





