রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:-মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন অভিযানে নিহত বাম নেতার পরিবারকে চাকরির আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে পুলিশের মারেই ওই নেতার মৃত্যু হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয় বলে দাবি করেছেন তিনি। বামফ্রন্টে দাবি, নবান্ন অভিযানে সময় পুলিশের মারে মৃত্যু হয়েছে ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলামের। কিন্তু মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন,’মৃত্যু দুঃখজনক, কিন্তু কীভাবে মৃত্যু,তা জানা যাবে ময়নাতদন্তের পর।’ নবান্নে মা-প্রকল্পের উদ্বোধন করে মমতা বলেন, ওই যুবকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিবার তা জানতোই না। পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়নি।’বাম দলগুলির দাবি,পুলিশের লাঠি লেগে কিডনি ক্ষতিগ্রস্থ কিডনি ক্ষতিগ্রস্থ হওয়াতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম।যদিও মৃত্যু ঠিক কী কারণে তা পরে জানা যাবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’কিডনিতে কোনও সমস্যা ছিল কি না তদন্ত করছে পুলিশ।’সঙ্গে মৃতের পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জোড়েন, পরিবার চাইলে একজনকে চাকরি দেওয়া হবে’।
Related Articles
মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী।
হুগলি, ২৬ এপ্রিল:- আজ মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগাড়। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে শোভাযাত্রা করে হুগলি জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন আরামবাগের বিজেপি প্রার্থী। পেশায় শিক্ষক অরূপ কান্তি দিগার এবারই প্রথমনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে জিতে আরামবাগ বাসীর জন্য কাজ […]
কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত যুবক! শনিবার চুঁচুড়া আদালতে হবে রায় ঘোষনা।
হুগলি, ১৮ জুলাই:- গুড়াপ থানার কাঁটা গড়িয়া গ্রামে গত ২০১০ সালের ৪ঠা ফেব্রুয়ারী খুন হন সেখ ইব্রাহিম (৪৫)। জানা যায়, মহরম আলির সঙ্গে পুরোনো গন্ডোগোল ছিল তার। ঘটনার দিন বিকালে নামাজ পরে ফিরছিলেন ইব্রাহিম। রাস্তায় কাটারি নিয়ে দাঁড়িয়ে ছিল মহরম আলি। ইব্রাহিম কাছে আসতেই কাটারি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পরে।এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় […]
চন্দননগরের অবনীন্দ্র আট গ্যালারিতে নতুন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী।
হুগলি, ১ মার্চ:- চন্দননগর অবনীন্দ্র আর্ট গ্যালারিতে নতুন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শননী শুরু হল।মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন শিল্পীদের আরও উৎসাহী করতে পর্যটন দপ্তরের গেস্ট হাউসের দেওয়ালে টাঙানো থাকবে এই সব ছবি। রাজ্যে প্রথম এই ধরনের উদ্যোগ। চন্দননগর চারুকলা প্রশিক্ষণ শিবিরে গত বছর ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শিল্প কর্মের শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে […]






