সুদীপ দাস , ১৩ ফেব্রুয়ারি:- তৃণমূল-বিজেপি কমবাইন্ড ফোর্স। পুলিশের ক্ষেত্রে যেভাবে এক থানা থেকে আর এক থানায় বদলি হয়। তৃণমূল নেতারা সেভাবে বিজেপিতে বদলি হচ্ছে। শনিবার হুগলির পান্ডুয়ায় দলীয় কর্মসুচিতে এসে এমনই মন্তব্য করলেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম। এদিন পান্ডুয়ার কলবাজার থেকে বামেদের ডাকা মহামিছিলে অংশগ্রহন করেন মহঃ সেলিম। উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক আমজাদ হোসেন সহ জেলা বামফ্রন্টের নেতারা। মিছিল জিটি রোড ধরে মেলাতলায় গিয়ে সমাপ্ত হয়। এরপর মুজিবর রহমান হাই স্কুলে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সেলিম সাহেব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন অসমে এনআরসি লাগু হওয়ার পর কি হয়েছে মানুষ তা দেখেছে। এনআরসির নামে যে বাংলাদেশীদের বের করে দেওয়া হবে তা মানুষ বুঝতে পারছে। তাই মানুষ এবার বুঝেই নিরঙ্কুশ ক্ষমতাশালী দলকে রাজ্যের ক্ষমতায় আনবে।
Related Articles
কলেজ পড়ুয়া যুবতিকে যৌনতার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক সাধু মহারাজের বিরুদ্ধে।
আরামবাগ , ১৮ মে:- আরামবাগে চাঞ্চল্যকর ঘটনা। মহারাজের কুকীর্তি ফাঁস। এক কলেজ পড়ুয়া যুবতিকে যৌনতার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক সাধু মহারাজের বিরুদ্ধে। এই বিষয়ে আরামবাগ থানায় অভিযোগ দায়ের যুবতির। ঘটনাটি ঘটেছে আরামবাগের ভালিয়া এলাকায়। অভিযোগকারী যুবতীর দাবী ফোনে যৌনতার প্রস্তাব দেন ওই সাধু মহারাজ। কঠোর শাস্তির দাবী তুলে তাই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন […]
হটাৎ ঘূর্ণিঝড়ের খবরে দিশাহারা চাষীরা , ধান খামারজাত করতে চাষীদের ব্যায় তিনগুন।
খানাকুল, ৩ ডিসেম্বর:- হঠাৎ ঘুর্নিঝড়ের খবরে দিশাহারা অবস্থা চাষীদের। জমির ধান দ্রুত খামারজাত করতে হিমসিম খেতে হচ্ছে। অতিরিক্ত শ্রমিক ও মেশিন ব্যবহার করে ধান খামারজাত করতে ব্যয় অনেক বেশি হচ্ছে চাষীদের।হুগলির খানাকুলের চাষীরা তাই আর্থিক সংকটের সম্মুখীন। তাদের দাবী ঘুর্নিঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার খবর ছড়িয়ে পড়তেই খানাকুলের কুমারহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গার […]
বৃষ্টি হলেই জলে ভাসছে সাঁত্রাগাছি স্টেশন সংলগ্ন আন্ডারপাস।
হাওড়া, ৬ জুলাই:- বৃষ্টি হলেই জলে ভাসছে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন আন্ডারপাস। প্রতিবছর বর্ষার সময় জলে হাবুডুবু এই আন্ডারপাস পারাপার করতে মানুষের নাভিশ্বাস ওঠে। এবারও তার অন্যথা হয়নি। বুধবার সকালের বৃষ্টিতে ওই আন্ডারপাস জলমগ্ন হয়ে যায়। তা পার হতেই লেগে যায় অনেক সময়। সাধারণ মানুষের অভিযোগ, আগে সেখানে ঝিল ছিল। বৃষ্টির জমা জল সেই ঝিলে […]





