কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার তেলেগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে চলেছে। আজ বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত আইনে সংশোধনী আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিল পেশ করার ব্যাপারেও অনুমোদন দেওয়া হয়েছে বলে বিধানসভার সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য নিয়ম অনুযায়ী কোন জেলা বা মহাকুমায় ন্যূনতম দশ শতাংশ কোন ভাষার মানুষ বসবাস করলে রাজ্য সরকার সেই ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে পারে। অন্যদিকে ঝারগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সাঁওতালি কবি সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় নাম দেওয়ার জন্য আগামী সোমবার অধিবেশনের শেষ দিনে ঝারগ্রাম বিশ্ববিদ্যালয় আইন এর একটি সংশোধনী বিল সভায় পেশ করা হবে বলে জানা গিয়েছে।
Related Articles
বাম ছাত্র ও যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র , আগামীকাল রাজ্য জুড়ে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক বামেদের।
রিঙ্কা পাত্র , ১১ ফেব্রুয়ারি:- বিরাট ব্যারিকেড সিঙ্ঘু সীমানার মতো গুঁড়িয়ে দেবে বাম যুব ছাত্ররা। এমনই হুঁশিয়ারি বাম নেতাদের। কলকাতা থেকে সিপিআইএম ও বাম দলগুলির। শাখা সংগঠনের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা তুঙ্গে। এদিকে সকাল থেকেই হাওড়ায় রাজ্য প্রশাসনিক কার্যালয় ঘিরে হই হই পরিস্থিতি। পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের সিপিআইএম বিধায়ক ইব্রাহিম আলি ও বাম সমর্থকরা নবান্ন চত্বরে […]
কল্যানের কথায় সিলমোহর ফিরহাদের। বাতিল হুগলি-চুঁচুড়া পুরসভার নিয়োগ প্রক্রিয়া।
সুদীপ দাস , ১৫ জুন:- দিনভর বিক্ষোভের পর বাতিল হুগলি-চুঁচুড়া পুরসভার নিয়োগ প্রক্রিয়া। আবারও নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চুঁচুড়া পুরসভার কর্মী নিয়োগের দুর্নীতির প্রতিবাদে পুরসভার গেটের সামনে বিক্ষোভ খোদ পুরসভার অস্থায়ী কর্মীদের। গত ১২ তারিখে চুঁচুড়া পুরসভার একাধিক পদে নিয়োগর ৫৪ জনের একটি তালিকা বের করা হয় পুরসভার […]
ফের আরও একটি ঝড়ের আগাম প্রস্তুতি নিলো রিষড়া পুরসভা।
তরুণ মুখোপাধ্যায় , ২৭ মে:- আমফানের পর আবার নতুন করে একটি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে , এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিভিন্ন দপ্তর গুলিকে সতর্ক করা হয়েছে। সেই নির্দেশ পাবার পর আজকে রিষড়া পুরসভা এই নিয়ে একটি জরুরি বৈঠক করলো। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার এর উদ্যোগে এই বৈঠক হয়। বৈঠক শেষে পুরসভার বোর্ড অফ […]








