হাওড়া , ৪ ফেব্রুয়ারি:- যথাযোগ্য মর্যাদায় আজ স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। তবে কোভিড অতিমারীর কারণে জন্মতিথি উৎসবেও ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে মঠের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। এদিন সকালে স্বামীজীর মন্দিরে মঙ্গলারতি, বেদপাঠ ও স্তবগান, বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে হোম এবং সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের আরতির পর সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। এছাড়াও স্বামীজীর ঘরে উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, খেয়ালের আয়োজন করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে বিবেকানন্দ গীতি, কঠোপনিষদ পাঠ, ভজন, যন্ত্রসংগীতের আয়োজন করা হয়েছে। বিকেলে সেখানেই স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী বিষয়ে ধর্মসভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি’ ২০২১ থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের প্রবেশদ্বার খোলা হবে।
Related Articles
ডেঙ্গু মোকাবিলার সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিকদের পূজোর ছুটি বাতিলের সিদ্ধান্ত।
কলকাতা, ১১ অক্টোবর:- উৎসবের আনন্দে যেন ডেঙ্গু মোকাবিলায় কোনও শিথিলতা না আসে সেদিকে কড়া নজর রাখছে রাজ্য সরকার। তাই ডেঙ্গু মোকাবিলার সঙ্গে যুক্ত সব কর্মী আধিকারিকদের পুজোর ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।বুধবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসক, জেলার স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্য ভবনের পদস্থ আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকেই অফিসারদের ডেঙ্গু […]
চুঁচুড়ায় লোক আদালতের বিচারকের ভূমিকায় সমাজকর্মী অত্রী।
সুদীপ দাস, ১২ নভেম্বর:- চলতি বছরের শেষ তথা ৪র্থ জাতীয় লোক আদালতে বিচারকের চেয়ারে বসলেন ৩য় লিঙ্গের অত্রি কর। হুগলীর ত্রিবেনীর বাসিন্দা অত্রি। চুঁচুড়া মহকুমা আইনি পরিষেবা সমিতির আয়োজনে চুঁচুড়া আদালতে ফোর্থ ন্যাশনাল লোক আদালত আজ আয়োজিত হয়। মোট ৫টি বেঞ্চে চার হাজার মামলা নিষ্পত্তির জন্য ওঠে। তিন বিচারকের সমন্বয়ে প্রতি বেঞ্চ গঠিত হয়। ১ম […]
আরজি কর কাণ্ডে হাওড়ায় বিজেপির পাশাপাশি আইনজীবীরাও রাস্তায়।
হাওড়া, ১৬ আগস্ট:- আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাওড়াতেও বেলুড়, গোলাবাড়ি, পাওয়ার হাউস মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তা রোকো কর্মসূচি নিয়েছে বিজেপি। চলছে অবরোধ বিক্ষোভ। রাস্তায় অবরোধকারীরা বসে পড়লে পুলিশ বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দেয়। পাশাপাশি একই দাবি নিয়ে রাজপথে হাওড়া কোর্টের আইনজীবীরা। পোস্টার, ব্যানার হাতে প্রতিবাদে নামেন তাঁরা। আরজি করের ঘটনায় প্রতিবাদ মিছিল […]






