সুদীপ দাস , ৪ ফেব্রুয়ারি:- রবীন্দ্রনাথ থেকে কাজি নজরুল, মাতঙ্গিনী থেকে নেতাজী, স্বামী বিবেকানন্দ, সমস্ত বাঙালী মনিষীদের উত্তরসুরি উত্তরসুরি মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ যখনই বিপদে পরবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়াবে। আজ চুঁচুড়া এসে এমনই দাবী করলেন রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়নের সভানেত্রী দোলা সেন। কিছুদিন আগেই হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকদের নিয়ে তৈরি হয় হুগলি-চুঁচুড়া পৌর মজদুর ইউনিয়ন। আইএনটিটিইউসি স্বীকৃত এই ইউনিয়নের ডাকেই আজ পওর গেটের সামনে আয়োজিত সভায় উপস্থিত হয়েছিলেন দোলা সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী সহ পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা। এদিন এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ৩য় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে দাবী করেন তিনি।
Related Articles
করোনা রুখতে কলকাতা মেডিকেল কলেজকে প্রধান চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিলো রাজ্য সরকার।
প্রদীপ সাঁতরা , ২৩ মার্চ:- নভেল করোনা ভাইরাস রুখতে আরও এক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য প্রশাসন। আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে কলকাতা মেডিকেল কলেজকে এ রাজ্যের একমাত্র প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চলতি সপ্তাহ থেকেই কলকাতা মেডিকেল কলেজে শুরু হবে চিকিৎসার কাজ। দ্রুত মেডিক্যাল কলেজ খালি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে […]
করোনা আটকাতে ১১ দফা গাইডলাইন।
কলকাতা , ১৮ এপ্রিল:-করোনা রুখতে ১১ দফা গাইডলাইন ১. সমাগম হয় এমন সমস্ত জায়গায় মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলি মানতে হবে। আর স্থানীয় প্রশাসনকে নজরদারি চালাতে হবে৷ ২. সরকারি–বেসরকারি অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প–বাণিজ্য কমপ্লেক্সে সপ্তাহে একবার সম্পূর্ণ স্যানিটাইজেশনের কাজ করতে হবে৷ ৩. বাজারগুলিতে স্যানিটাইজেশনের কাজ করতে হবে৷ ৪. বাজার, […]
মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীর দোকানে ভাঙচুর চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৭ মার্চ:- মদ্যপ অবস্থায় দোকানে হামলা তৃণমূল কর্মীর। ভাঙচুর দোকানে। দোকানের কাঁচের শোকেস ভাঙতে গিয়ে তৃণমূল কর্মী নিজেই রক্তাক্ত হলো। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার ১৬ নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকায়। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম সুশান্ত বনিক ওরফে সুনকা। দোকান মালিকের নাম অতিস সর্দার। অতিস পীরতলা এলাকারই বাসিন্দা। আর সুনকা পাশের পাড়া পেয়ারাবাগানের বাসিন্দা। রবিবার […]




