হুগলি , ২৯ জানুয়ারি:- কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর উদ্যোগে রাজ্যের চাষীদের সুবিধার জন্য চালু হল কৃষান স্পেশাল ট্রেন। কৃষকদের সুবিধার্থে এবার তারকেশ্বর থেকে আসামের ডিমাপুর পর্যন্ত চলবে কৃষান স্পেশাল ট্রেন। কুড়ি বগির ট্রেনটি প্রতি শুক্রবার তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে সকাল দশটায়। আজ সকালে তারকেশ্বর স্টেশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন ইস্টার্ন রেলওয়ের আধিকারিকরা। তারকেশ্বর থেকে শ্রীরামপুর ভায়া ব্যান্ডেল হয়ে আজিমগঞ্জ ও মালদহ,নিউ জলপাইগুড়ি হয়ে ডিমাপুর পৌঁছাবে এই ট্রেন। আলু, পিয়াজ টমেটো সহ বিভিন্ন কৃষিজ ফসল সরাসরি ডিমাপুরে রপ্তানি করতে পারবেন কৃষকরা। ট্রেনের টিকিট ভাড়া ৬০ শতাংশ মুকুব করা হয়েছে বলে জানান রেল আধিকারিক। কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর উদ্দ্যোগে এই রাজ্যের চাষীদের আর্থিক উন্নতির লক্ষে এই ট্রেন চলাচলের ব্যবস্থা করেন।
Related Articles
৮ জুন স্পেনে শুরু লা-লিগা, ৭ গোলে জমজমাট বুন্দেসলিগা।
স্পোর্টস ডেস্ক,২৪ মে:- করোনার প্রকোপ কমতেই লা-লিগা নিয়ে সবুজ-সংকত দিল স্পেনের সরকার। মাঠে ফুটবলে ফেরার জোর প্রস্তুতিই চলছিল বেশ কিছুদিন ধরে। ৬ মে করোনা পরীক্ষা হওয়ার পর স্পেনের মাঠে অনুশীলনে ফুটবল গড়িয়েছে। মেসি তাঁর বার্সেলোনা দল নিয়ে প্রস্তুতি করেছেন। প্রথমে দলের সবাই মিলে একক অনুশীলন। এরপর চলতি সপ্তাহের সোমবার থেকে ছোট ছোট গোষ্ঠী তৈরি […]
করোনা বিধি ডোন্ট কেয়ার, সমুদ্রে নেমে উল্লাস টিম পঞ্জাবের ।
স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- আইপিএলে সিএসকে দলের যখন দুই ক্রিকেটার সহ করোনা আক্রান্ত বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ, ঠিক তখনই করোনা বিধির তোয়াক্কা না করে দল বেঁধে সমুদ্র স্নানে নেমে উল্লাসে মাতলেন কিংস ইলেভেন পঞ্জাব এর ক্রিকেটাররা। ক্যামেরাবন্দি হল একের পর এক ছবি। আর তাঁদের নেতৃত্বে দলের হেডস্যার তথা অভিজ্ঞ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। […]
বাড়ি ফেরার কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু ত্রিপুরার ২ ছাত্রীর।
কোচবিহার,১৮ ডিসেম্বর;- বিএডের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কোচবিহারের বাইশগুড়ি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ছাত্রীর। আহত বেশ কয়েকজন। বুধবার সকালে কোচবিহারের বাইসগুড়ি এলাকায়। মৃত ওই দুই ছাত্রীর নাম মাম্পী দাস এবং বন্দনা দেব বর্মন। তাদের বাড়ি ত্রিপুরায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্রী বিএডের পরীক্ষা দিয়ে মুর্শিদাবাদ থেকে […]



