হুগলি , ২৭ জানুয়ারি:- ভোটের মুখে বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিয়ে সাফাই কর্মসুচি শুরু করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বুধবার সকালে সেইমত হুগলির ওলাইচন্ডিতলা মন্দিরে পুজো দিতে হাজির হন বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে ছিলেন তৃণমূলের চুঁচুড়া শহর এস.সি, এস.টি, ও.বি.সি সেলের সভানেত্রী অনিন্দিতা মন্ডল, এলাকার প্রাক্তন কাউন্সিলর মৌসুমি সাহা, কো-অর্ডিনেটর মৌসুমি বসু চ্যাটার্জী সহ অন্যান্যরা। সকালে মন্দিরে প্রবেশ করে মায়ের পুজো দেন বিধায়ক। এরপর ঝাড়ু হাতে মন্দির সহ এলাকা পরিষ্কার করেন বিধায়ক ও তৃণমূল নেত্রীরা। বিধায়ক অসিত মজুমদার বলেন ভোট কোন উপলক্ষ নয়, আমরা সারা বছরই সাধারন মানুষের সঙ্গে থাকি। সেইমতই আমি বিভিন্ন মন্দিরে সাফাই কর্মসুচির ডাক দিয়েছি। শতাধিক বছরের পুরনো ওলাচন্ডিমাতার মন্দির। মন্দির কমিটিও বর্তমান সরকারের কাজে খুশি প্রকাশ করেন।
Related Articles
ঘরে বসেই এবার থেকে দাখিল করা যাবে, লাইফ সার্টিফিকেট।
কলকাতা, ৩১ আগস্ট:- এবার বাড়ি বসেই দাখিল করা যাবে ‘লাইফ সার্টিফিকেট’। স্মার্ট ফোন থাকলেই অবসরপ্রাপ্ত রা এই সুবিধা নিতে পারবেন। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। রাজ্য সরকারের সিওদ্ধান্ত অনুযায়ী কেবলমাত্র ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। এর জন্য দরকার শুধু একটা স্মার্ট ফোন। নবান্ন সূত্রে খবর, নতুন পদ্ধতির পাশাপাশি চালু থাকছে আগের […]
আরজি করের বিচার চেয়ে রাজনীতির রং ভুলে অগণিত মানুষ হুগলিতে।
হুগলি, ১৯ আগস্ট:- আর্জিকর কাণ্ডের রেশ ছড়িয়ে পড়েছে দেশ ছেড়ে বিদেশে। সর্বস্তরের মানুষ নেমেছে রাস্তায়। দোষীদের শাস্তির দাবিতে রাজপথে ছাত্র ছাত্রী, ডাক্তার, আইনজীবী, বুদ্ধিজিবি, অভিনেতা অভিনেত্রী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার শহর ছেড়ে গ্রাম পিছিয়ে নেই গ্রামের মহিলারাও সবার একটাই দাবি জাস্টিস, লেডি ডাক্তারের মৃত্যুর জন্য দায়ী দোষীদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তি। কোনো রং নয় […]
নিখোঁজের ঠিক একমাসের মাথায় মিললো বিষ্ণুর কাঁটা মুন্ডু।
সুদীপ দাস , ১০ নভেম্বর:- অবশেষে বিশালকে নিয়ে বিষ্ণুর মাথার খোঁজে তল্লাশি শুরু করলো পুলিশ। সোমবারই চন্দননগর পুলিশ কমিশনারেটের হাতে আসে বিষ্ণু মাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিশাল দাস। গত ১০ ই অক্টোবর বাড়ির সামনে থেকেই অপহরণ করা হয় বছর ২৩ এর বিষ্ণু মালকে। তদন্তে নেবে চন্দননগর পুলিশ কমিশনারেট জানতে পারে এই ঘটনার মূল অভিযুক্ত চুঁচুড়ার […]





