কলকাতা , ১৭ জানুয়ারি:- আগামীকাল নন্দীগ্রামের জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের জনসভা থেকে কার্যত ভোটের প্রচার শুরু করে দিতে পারেন মমতা। বিজেপিকে আক্রমণের পাশাপাশি অধিকারী পরিবারের দুর্গে ওই পরিবারকেই মমতা পাল্টা চ্যালেঞ্জ জানাতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি শিশির অধিকারীকে তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও শিশিরকে সরিয়ে দিয়েছে সরকার। শিশির এখন তৃণমূলের জেলা চেয়ারম্যান পদে আছেন। নানা ঘটনায় দলের প্রতি ক্ষোভ গোপন রাখেননি বর্ষীয়ান নেতা। শিশিরকে সরিয়ে জেলা সভাপতির দায়িত্ব সৌমেন মহাপাত্রকে দিয়েছে তৃণমূল। সৌমেন মহাপাত্র বলেন,’আমি শিশিরবাবুর সঙ্গে কথা বলেছি। উনি দলের চেয়ারম্যান। ওঁর পরামর্শ মত সবকিছু হচ্ছে।’
Related Articles
নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কেন, প্রশ্ন অরূপের।
হাওড়া , ২১ ফেব্রুয়ারি:- রাজ্যে নির্বাচনের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে রাজ্যে। আজ সকালে হাওড়াতেও বাহিনীর জওয়ানেরা রুটমার্চ করেছেন। রবিবার সকালে সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্নের জবাব দেন তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা কোনও আপত্তি করিনি। আমাদের এখানে তো অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়। এখানে তো নির্বাচনে সন্ত্রাস […]
কোভিডে নিম্নবিত্তের হাল ফেরাতে পথেই উচ্চবিত্তের ঘরোয়া অনুষ্ঠানের আবেদন সন্তোষের।
হুগলি , ১ জুন:- করোনা আবহে লকডাউন এখন আর নতুন কিছু নয়, নতুন কিভাবে বেঁচে থাকা যায় সেটাই। কারন করোনা যে প্রানঘাতি মহামারী তা শুধু নয়, রোগ প্রতিরোধ করতে গিয়ে গত দু বছর যেভাবে মানুষের জীবন থমকে গিয়েছে তা গরীব এবং নিম্নবিত্ত মানুষ হারে হারে টের পাচ্ছেন। আর সেই সব নিচুতলার মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে […]
বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগে গ্রেফতার যুবক উত্তরপাড়ায়!
হুগলি, ৮ অক্টোবর:- হিন্দমোটর কারখানা চত্বরে নিকাশি ড্রেন থেকে গতকাল উদ্ধার হওয়া যুবকের পরিচয় জানার পর অভিযোগ দায়ের হয় উত্তরপাড়া থানায়, অভিযোগ পাওয়ার কিছুক্ষনের মধ্যে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়া ভদ্রকালী শিবতলার বাসিন্দা বিজয় পরামানিককে গত শুক্রবার বিকালে তার বন্ধু পিকু ঘোষ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওইদিন রাতে আর বাড়ি […]




