হাওড়া , ১৫ জানুয়ারি:- শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা আয়োজিত শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ নিধি সমর্পন অভিযান ( অর্থ সংগ্রহ অভিযান ) শুরু হয়েছে আজ ১৫ জানুয়ারি থেকে। যা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কাজের শুভারম্ভের প্রাক্কালে সর্বাঙ্গীন সফলতা ও জগৎবাসীর মঙ্গল কামনায় আজ ১৫ জানুয়ারি শুক্রবার সকালে হাওড়ায় রামরাজাতলা বাজারে শ্রীরাম সেনার পক্ষ থেকে এক যজ্ঞের আয়োজন করা হয়। শ্রীরাম সেনার সভাপতি দেবেন্দ্রনাথ দাস বলেন, “কোনও একক ব্যক্তির অর্থে আমরা রামমন্দির নির্মাণ না করে, সমগ্র ভারতবাসীর অর্থ সাহায্য নিয়ে আমরা রামমন্দির নির্মাণ করব। যাতে রাম মন্দির নির্মাণ হবার পর যুগ যুগ ধরে মানুষ বলতে পারে একটা ইটও ভারতবাসীর অর্থ সাহায্যে গাঁথা হয়েছে। যারা রামভক্ত স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা আজকে থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন। অর্থ সংগ্রহ করবেন। সেই অর্থ সংগ্রহ অভিযানের আজ শুভ সূচনা হলো। যে কোনও মহান কাজ সূচনার আগে আমরা যজ্ঞের আয়োজন করে থাকি। তাই আজও আমরা হাওড়ায় এই যজ্ঞের আয়োজন করেছি।”
Related Articles
মধ্য হাওড়ায় কালীপূজা উদ্বোধনে এসে কলকাতাকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূল নেতার।
হাওড়া, ২৩ অক্টোবর:- ইচ্ছে হয় কোনও বিতর্কসভা হলে কলকাতাকে সরাসরি চ্যালেঞ্জ জানাব হাওড়াতে এসে দেখে যান হাওড়ার ছেলেরা কী মাপের পুজোর আয়োজন করতে পারেন সে দুর্গাপূজা হোক বা কালীপূজা। শনিবার হাওড়ায় এক কালীপুজোর উদ্বোধনে এসে সাংবাদিকদের একথা বলেন আইএফএ-র প্রাক্তন সহ সভাপতি তৃণমূল নেতা শ্যামল মিত্র। তিনি বলেন, হাওড়া ৫০০ বছরেরও বেশি প্রাচীন শহর। হাওড়ার […]
খুলে গেল মন্ত্রী লক্ষ্মীরতনের স্পোর্টস অ্যাকাডেমি।
হাওড়া, ৩ মে:- লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে খোলা হল মন্ত্রী লক্ষীরতন শুক্লার ক্রিকেট একাডেমি। করোনাভাইরাসের সতর্কতা হিসাবে বন্ধ করা হয়েছিল ওই ক্রিকেট একাডেমি। এদিন খুদে ক্রিকেটারদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাঠ শেখানো হয়। এদিন একাডেমির ছাত্রদের থার্মাল চেকিং করা হয়। উল্লেখ্য, এর আগে বিশ্ব জুড়ে মারণ করোনা ভাইরাস সংক্রমণের জেরে গত […]
বজ্রপাতে মৃতদের বাড়িতে লকেট, বেসুরোদের নিয়ে বিস্ফোরক সাংসদ ।
হুগলি , ৯ জুন:- গত ৭ ই জুন সিঙ্গুরের নসিবপুর গ্রামে বজ্রাঘাতে মৃত সুস্মিতা কোলের বাড়িতে আসেন হুগলি সাংসদ লকেট চ্যাটার্জী। তিনি পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন রাজ্য সরকারের উচিত ছিল বজ্রাঘাত নিয়ে আগাম সতর্কতা অবলম্বন করলে, রাজ্যে এতগুলো প্রাণ যেতো না। এদিকে সাংবাদিকদের প্রশ্নে দলবদলুদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চুঁচুড়ার এই সাংসদ […]




