কোচবিহার , ১৩ জানুয়ারি:- বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কয়েকবার মাপামাপিও হয়েছে। কিন্তু সেতু হয় নি। কাজেই বারো মাস এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। কিন্তু সেই সাঁকোর অবস্থা এতটাই বেহাল যে যাতায়াত করতে গিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। স্কুলের ছোট ছোট শিশুরাও ভাঙা সেতু গলে নীচে পড়ে যায়। এদিন ক্ষুব্ধ বাসিন্দারা এলাকার জনপ্রতিনিধিদের উপরে বিরক্ত হয়ে সাকোর বাঁশে আগুন লাগিয়ে দেয়। আর তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মোমিনুর হোসেন বলেন, এলাকায় একটি মরা নদীর জলাশয় রয়েছে। যে জলাশয়টি পাড় হয়ে গাড্ডারপাড়, যাত্রাপুর ও মালতিগুড়ি গ্রাম রয়েছে। যেখান থেকে প্রত্যেকদিন নানা কাজে বাসিন্দাদের শুকটাবাড়ির দিকে যেতে হয়। ভরসা সেই জলাশয়ের উপরে বাঁশের সাঁকো। যা দীর্ঘদিন থেকে যাতায়াতের অযোগ্য হয়ে রয়েছে। তাই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা ওই সাঁকোতে আগুন লাগিয়ে দিয়েছেন। কোচবিহার ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ খোকন মিয়াঁ বলেন, যতদ্রুত সম্ভব ওই এলাকায় গিয়ে সেখাবকার বাসিন্দারা যাতে ঠিক মত যাতায়াত করতে পারে, তার ব্যবস্থা করবো।
Related Articles
স্কুল খোলার দিনক্ষণ জানতে চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের।
কলকাতা, ৩০ মে:- গরমের ছুটির পর রাজ্যের স্কুলগুলি কবে খুলবে, বিদ্যালয় শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অত্যধিক গরমের কারণে ২রা মে থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। সরকারি নির্দেশিকায় তখন স্কুল খোলার ব্যাপারে কিছু জানানো হয়নি। পর্ষদের বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ৪ঠা জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা। সেই […]
রাতের শহরে ছিনতাইয়ের চেষ্টা। টাকা না পেয়ে মারধর অ্যাম্বুলেন্স চালককে।
হাওড়া, ২০ জুন:- রাতের শহরে ছিনতাইয়ের চেষ্টা। টাকা না পেয়ে মারধর অ্যাম্বুলেন্স চালককে।হাওড়ায় রাতে রোগী আনতে যাওয়ার সময়ে ছিনতাইয়ের চেষ্টা ও নিগ্রহের অভিযোগ। সরকারি ১০২ অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গীকে টাকা না পেয়ে মারধর। রাতের রাস্তায় নিগ্রহের শিকার অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গী। টাকা ছিনতাইয়ের চেষ্টা। টাকাপয়সা না পেয়ে মারধর। হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনের কাছে ওই […]
জয়ী তৃণমূল প্রাথীদের নিয়ে আজ কালীঘাটে বৈঠক দলনেত্রীর।
কলকাতা, ৩ মে:- রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল জয়লাভের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ দলের বিজয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন। দুপুরে কালীঘাটে নেত্রীর বাসভবনের ওই বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় হবু বিধায়কদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। পাশাপাশি ভবিষ্যৎ মন্ত্রিসভা নিয়েও ওই বৈঠকে […]




