হাওড়া , ৯ জানুয়ারি:- হাওড়া স্টেশন সংলগ্ন দিঘা হাওড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই দুস্কৃতিকে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম আব্দুল কাদির ও গুলাম ওয়ারিশ। বিহারের ভাগলপুর থেকে এরা এসেছিল বলে জানা গেছে। এদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ এদের গ্রেফতার করে। গ্রেফতারের পর আনা হয় হাওড়ার গোলাবাড়ি থানায়। পরে সেখান থেকে এদের আদালতে তোলা হয়।
Related Articles
চন্ডিতলায় মুণ্ডুহীন দেহ উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য
হুগলি , ২১ নভেম্বর:- হুগলি জেলার চন্ডিতলার খালপাড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মুণ্ডুহীন দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার চন্ডিতলা থানার অন্তর্গত ব্রাহ্মণডাঙ্গা এলাকায় খালপাড়ে এক ব্যক্তির মাথা কাটা দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্ডিতলা থানার পুলিশ। মৃতদেহের মাথার সাথে দুটি হাতের কব্জিও কাটা রয়েছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। […]
কোন্নগর পৌরসভার কাউন্সিলর গৌতম দাসের উদ্যোগে বিদ্ধ বিদ্ধাদের চাল,ডাল দেওয়া হলো।
হুগলি,১২ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার ভয়াল থাবায় থরো হরি কম্প সারা বিশ্ব জুড়ে।এর থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্য।দেশের সমস্ত মানুষ লকডাউনের আওতায় আছেন।এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে ।এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যক্তিগত উদ্যোগে মানুষদের পাশে […]
খানাকুলের বন্যা বিধস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
খানাকুল, ২৫ সেপ্টেম্বর:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যা বিধ্বস্ত অবস্থা হুগলির খানাকুল। চারিদিকে শুধু ধ্বংসলীলা। গ্রামের পর গ্রাম বন্যার জলে প্লাবিত। বন্যার জল অনেক জায়গায় কমলেও ধ্বংসের নমুনা রেখে গেছে জল দেবতা। দ্বারকেশ্বর, রুপনারায়ন, দামোদর নদীর জলে প্লাবিত হয় খানাকুল। এদিন খানাকুলের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলো কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি […]









