কলকাতা , ৬ জানুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা এবং তার অংশ হিসেবে জাতীয় ছুটি ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাতে বিধানসভার বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দল রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। এব্যাপারে বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দলের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রধান মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন। বিধানসভা ভবনে বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে সুজন বাবু একথা জানিয়ে বলেন, বিশিষ্ঠ মানুষদের জন্মদিন কে শিশু দিবস, যুব দিবস ও শিক্ষক দিবস হিসেবে পালন করা হলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কে আনুষ্ঠানিকভাবে দেশ ব্যাপী সেই মর্যাদায় কখনই পালন করা হয় নি। রাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবি অনুসারে ‘দেশ প্রেম দিবস’ ঘোষণা করার জন্য ২০১৮ সালে বাম পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভার কার্য বিবরণীর ১৮৫ ধারা অনুসারে বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব জমা দিলেও এখনো পর্যন্ত আলোচিত হয়নি বলে সুজন বাবুর অভিযোগ।
Related Articles
বেআইনি আর্থিক লগ্নী সংস্থা সারদার ৬৬টি সম্পত্তি নিলামের নোটিশ জারি।
কলকাতা, ১৪ মার্চ:- বেআইনি আর্থিক লগ্নি সংস্থা সারদা গোষ্ঠীর সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু হচ্ছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-সেবি ওই সংস্থা বন্ধ হওয়ার এক দশকে পর সংস্থার হাতে থাকা মোট ৬৬টি সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়ে নোটিশ জারি করেছে। যার মধ্যে অধিকাংশই ভূসম্পত্তি বলে জানা গিয়েছে। ওই সম্পত্তির বাজার মূল্য আনুমানিক ৩২ কোটি টাকা। […]
পৌরপ্রধানের সহযোগিতায় উর্দু প্রাইমারি স্কুলের সংস্কার।
প্রদীপ বসু, ২৮ ফেব্রুয়ারি:- কাউন্সিলারের প্রচেষ্টায় পৌরপ্রধানের সহযোগিতায় সংস্কার করা হল উর্দু প্রাইমারি স্কুল। চাপদানি পৌরসভার ৪ নং ওয়ার্ড এর ১ নং নুরী লেনে অবস্থিত এই স্কুলের ভগ্নদশা স্কুলটি সংস্কার করতে কাউন্সিলর জাকির হোসেনের অনুরোধ শুনে পৌরসভা থেকে অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। অন্যান্য কাউন্সিলরদের সহমতে স্কুলের দ্রুত সংস্কার করা হয়। সংস্কার […]
শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে পাঁচ জেলার মোট ৪৪ টি আসনে ভোট গ্রহণ।
কলকাতা, ৯ এপ্রিল:- শনিবার রাজ্যে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে কুচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি এই পাঁচ জেলার মোট ৪৪ টি আসনে ভোট গ্রহণ করা হবে। এই পর্বে মোট ভোটার রয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৯৫০ জন। সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। অতিরিক্ত মুখ্য নির্বাচনী […]








