হাওড়া , ৫ জানুয়ারি:- হাওড়ার বেলুড়ে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মসূচিতে এসে নাম না করে তৃণমূল সাংসদকে কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, গাধাকে যতই চেষ্টা করা হোক সে ঘোড়া হয়ে যেতে পারে না। তাই জন্য গাধাকে ঘোড়া বানানোর চেষ্টা না করলেই ভালো। তিনি দাবি করে বলেন নন্দীগ্রামে আন্দোলন শুরু করেছিল অধিকারী পরিবার কিন্তু তাদের সাথেই বিশ্বাসঘাত করা হলো। উত্তর হাওড়া বিধায়ক লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রিত্ব ছাড়ার নিয়েও মন্তব্য করেন অর্জুন সিং। হাওড়া সদরের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এদিন যোগদান মেলার আয়োজন করা হয়। সেখানে ১৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, হাওড়া জেলা সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা উপস্থিত ছিলেন।
Related Articles
স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অ্যাপ আনছে পরিবহন দপ্তর।
কলকাতা, ১০ জানুয়ারি:- যানবাহনে যাত্রী সুরক্ষা বাড়াতে সব যাত্রিবাহী গাড়িতে অবস্থান নির্ণায়ক প্রযুক্তি বা লাগানোর প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যে। সোমবারই ওই প্রযুক্তির আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের ধাপে এবার স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য পরবহন দফতর। ওই মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের মোবাইলেই ছেলেমেয়ের স্কুলবাসের নির্দিষ্ট অবস্থান […]
শ্রীরামপুরে প্রতি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীরা।
হুগলি, ৬ নভেম্বর:- শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিংয়ের নেতৃত্বে সোমবার হুগলির শ্রীরামপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে বললেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এছাড়াও পথ সভার মাধ্যমে জনগণকে কেন্দ্রের বঞ্চনার কথা জানালেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। পথসভায় উপস্থিত ছিলেন কে ছিলেন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার সিআইসি […]
চন্দননগরে পিসির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ বালক। সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে পুলিশ।
হুগলি, ২৫ জুলাই:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনগরের সুরেরপুকুরে বাসিন্দা ঝন্টু পাশোয়ান, স্ত্রী সঞ্জু দেবীকে নিয়ে তার শ্বশুর বাড়ি বিহারের বৈশালী জেলার পাতেপুর থানার বওহারা গ্রামে গিয়েছিলেন গত সপ্তাহে। গত রবিবার গঙ্গাসাগর এক্সপ্রেসে চন্দননগর ফেরেন তাঁরা। ঝন্টুর সঙ্গে তার শ্বশুর শ্বাশুড়ি চন্দননগরে আসেন চোখের ডাক্তার দেখাতে। দাদু ঠাকুমার সঙ্গে চন্দননগর আসবে বলে বায়না […]






