কলকাতা , ৫ জানুয়ারি:- বানতলা চর্মনগরীতে আরও ২৮ টি চর্মশিল্প সংস্থাকে জায়গা দেওয়া হলো। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সংস্থাগুলির আবেদন মঞ্জুর করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, বানতলা সুপারহিট। আরও অনেকেই এখানে বিনিয়োগের জন্য আসতে চাইছেন। তিনি বলেন, ‘এদিন ২৮ টি সংস্থাকে ইউনিট খোলার ছাড়পত্র দেওয়া হলো। এদিনের মন্ত্রিসভার বৈঠকে অশোকনগরে গ্যাস ও অপরিশোধিত তেল উত্তোলনের জন্য ১৩.৪৯ একর জমি ১ টাকার বিনিময়ে দেওয়া হলো। ওই এক টাকা আমিই দেব।’ তিনি আরও বলেন, ‘এই জমি নিতে ওএনজিসি–কে ৬ থেকে সাড়ে ৬ কোটি টাকা দিতে হতো। বছরে আবার ৭ লক্ষ টাকা করে দিতে হতো। কিন্তু বাংলায় গ্যাস আবিষ্কার হয়েছে। প্রচুর শিল্প তৈরি হবে তার ওপর ভিত্তি করে। বাংলার অর্থনীতি আরও চাঙ্গা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিনামূল্যে জমি দেব।’
Related Articles
বাঁকুড়া শহরে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।
বাঁকুড়া, ৯ আগস্ট:- বাঁকুড়া শহরের দিনের পর দিন বাড়িতে চুরির ঘটনা বেড়েই চলেছে । গতকাল রাতে বাঁকুড়া শহরের 2 নম্বর ওয়ার্ডের নাপিত গলিতে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় এলাকার মানুষ ব্যাপক আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন । স্থানীয় সূত্রে জানা যায় , গতকাল রাতে একটি ইমিটেশানের দোকানে একদল দুস্কৃতি চুরির উদ্দেশ্য দোকানে প্রবেশ করে […]
শিশুদের করোনা সংক্রমন আটকাতে বিশেষ সতর্কতামূলক ব্যাবস্থা নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ৩ মে:- করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ এবং এতে শিশু ও সদ্যোজাতদের বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখতে স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতার সব মেডিকেল কলেজ হাসপাতাল গুলিকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। […]
তৃণমূল সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার বাইক মিছিল সহ পদযাত্রা।
সুদীপ দাস , ৪ ডিসেম্বর:- তৃণমূল সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা সুরেশ সাউ এর নেতৃত্বে আজ ৭ টি বিধানসভাতেই সকাল থেকেই চললো বাইক মিছিল সহ পদযাত্রা। যার মধ্যে বাদ পড়লো না চুঁচুড়া বিধানসভাও এদিন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পিপুলপাঁতি মোরে দুপুর ৩টে নাগাত একটি পদযাত্রা শুরু হয় যা ঘড়ির মোর পর্যন্ত […]






