কলকাতা , ৪ জানুয়ারি:- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেতে কেন্দ্রীয় সরকার তাদের পোর্টালে নথিভূক্ত রাজ্যের কৃষকদের নাম সহ যাবতীয় তথ্য রাজ্যকে দিলে রাজ্য সরকার তা পরীক্ষা করে পাঠাবে বলে জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই তারা যেন এই প্রকল্পের সুবিধা পায় সেই বিষয়টি রাজ্য সরকার খেয়াল রাখবে। রাজ্যের দেওয়া চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টমার সম্প্রতি জানিয়েছেন এই প্রকল্পের সুবিধা পেতে রাজ্যের যে একুশ লাখ ৭৯ হাজার কৃষক সরাসরি কেন্দ্রীয় পোর্টালে নাম নথিভূক্ত করেছেন রাজ্যের ছাড়পত্র না মেলায় তারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রেক্ষিতে কৃষকদের যাবতীয় তথ্য রাজ্যের পোর্টালে দ্রুত পাঠানোর জন্য তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কৃষকদের সেই তথ্য হাতে আসলে সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে তা দ্রুত কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য রাজনৈতিক কারণেই রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধা নিচ্ছে না বলে কেন্দ্রীয় সরকার ইতিপূর্বে বেশ কয়েকবার অভিযোগ করেছে।
Related Articles
বাংলা থেকেই নির্বাচনে লরুক, প্রধানমন্ত্রীর রাজ্যে ঘন ঘন আশায় কটাক্ষ তৃণমূল প্রার্থী কল্যাণের।
হুগলি, ৮ এপ্রিল:- লোকসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। বাংলায় সাত দফার ভোটে জোর কদমে চলছে প্রচার। প্রায় প্রতিদিনই প্রার্থীরা জনসংযোগ রোড শো করছেন। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও সভা করছেন। আজ উত্তরপাড়ায় ভোট প্রচারে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ঘনঘন বাংলায় আসাকে কটাক্ষ করে বলেন, বাংলা থেকে নির্বাচনের লড়াই করুন না বারানসী থেকে কেন? আজ সকালে রঘুনাথপুর পঞ্চায়েত অঞ্চল […]
হাওড়ার পারবাক্সী’তে আধুনিক ত্রিতল ভবনের উদ্বোধনে শশী পাঁজা।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- ওদের কারও পোশাকি নাম পার্বতী, কারও নাম লক্ষ্মী। না, ওদের বাড়ি কৈলাশ নয়। বরং এখন ওদের বাড়ি হাওড়ার জয়পুরের চিরনবীন পরিচালিত একটি সরকার সাহায্যপ্রাপ্ত বেসরকারি হোম। কারণ জীবনের ওঠাপড়ায় ওদের এখন কেউ নেই। আইনি অভিভাবক বলতে সরকার। জেলায় জেলাশাসক। শনিবার শিবরাত্রির দিন নতুন ঘর পেল ওরা। অর্থাৎ ওদের সংখ্যা প্রায় ১৮০ জন। […]
বেলুড়ে যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- রাজ্যে যোগ ও প্রাকৃতিক চিকিৎসার নিজস্ব কোর্স চালু করা হলো। বেলুড়ের যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিকেল কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হল। কাউন্সেলিংয়ের পর ১১ জন নিট উত্তীর্ণ ছাত্রছাত্রী ইতিমধ্যেই যোগশ্রী-কোর্সে ভর্তি হয়েছে।পূর্ব ভারতে এটিই প্রথম সরকারি যোগ মেডিক্যাল কলেজ। কলেজের অধ্যক্ষ তথা রাজ্যের আয়ুর্বেদ অধিকর্তা ডা দেবাশীষ ঘোষ জানিয়েছেন প্রথম পর্যায়ে মোট […]









