হাওড়া , ২ জানুয়ারি:- হাওড়ার গোলাবাড়ির চালপট্টি ঘাটে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অনুমান খুন করে দেহটি বস্তায় ভরে ফেলা হয়। যেখানে বস্তায় মোড়া দেহটি পড়েছিল তার পাশেই একটি বুলেট মোটর বাইক রাখা ছিল। মৃতের পরিচয় জানা যায়নি। মধ্যবয়স্ক ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫। ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত প্রথম বস্তাবন্দি অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। ভোর থেকেই দেহটি এখানে পড়েছিল। পরে খবর পেয়ে পুলিশ আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত সুরেশ পান্ডা বলেন, “আমি প্রতিদিন ভোর ৪টেয় ঘুম থেকে উঠি। আজ চারটের সময় গঙ্গায় স্নান করতে গিয়ে দেখি ঘাটে একটি বস্তা পড়ে আছে। বস্তায় কি আছে প্রথমে বুঝতে পারিনি। তবে মোটর বাইক ছিল কিনা দেখিনি।”
Related Articles
হাওড়া থেকেই সূচনা অভিষেকের দূত কর্মসূচি।
হাওড়া, ১৪ অক্টোবর:- ‘দিদির দূত’ কর্মসূচির পর এবার ‘অভিষেকের দূত’। হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মহালয়ার দিন শনিবার বিকেলে উদ্বোধন হলো এই বিশেষ কর্মসূচির। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের বিভিন্ন রকম সাহায্যে রাস্তায় নেমে কাজ করবেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। হাওড়া শহরের সদরের প্রতিটি বিধানসভা এলাকায় এলাকায় থাকছে বিশেষ হেল্প লাইন নম্বর। দিবারাত্রি ২৪ ঘন্টার […]
রেল ব্রিজ সংস্কারের দাবিতে তৃণমূলের বিক্ষোভ আরামবাগে।
আরামবাগ, ২৭ নভেম্বর:- রেল ব্রিজ সংস্কারের দাবিতে তৃণমূলের বিক্ষোভ আরামবাগে।মরনফাঁদ রেলব্রীজের নিচে দিয়ে চলে যাওয়া রাজ্য সড়ক। সামান্য কয়েক মিটার রাস্তাতে সৃষ্টি হয়ে এই মরন ফাঁদ।হুগলি জেলার গোঘাট থেকে তারকেশ্বর গামী রেলপথের ১৫৫ নম্বর রেল ব্রীজের নীচে এই বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। রেল ব্রীজের নিচে বলে রাজ্য সরকারের দপ্তর করছে না। আর অন্যদিকে রেল ব্রীজ […]
দিনেদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগ লুট হাওড়ায়।
হাওড়া, ১৯ জুন:- সোমবার দিনেদুপুরে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ লুটের ঘটনা ঘটলো হাওড়ার বামনগাছি এলাকায়। ব্যাগে ছিল প্রায় এগার লক্ষাধিক টাকা। এছাড়াও আরও মাল তোলার জন্য ক্যাশ টাকা ছিল। প্রতিদিনের মতো এদিনও ক্যাশ টাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় জমা করতে যাচ্ছিলেন রাজেন্দ্র বণিক নামের ওই ব্যবসায়ী। প্রকাশ্য রাস্তার মধ্যেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুটপাট চালায় বাইকে চেপে […]






