হুগলি , ২ জানুয়ারি:- দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবীতে আন্দোলনে নামলো ভারতীয় জনতা পার্টি। শনিবার সকালে শেওরাফুলি থেকে পিয়ারাপুর যাবার বেহাল রাস্তায় কলাগাছ পুঁতে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। তাদের দাবী প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে এই রাস্তায়। এই জনবহুল এলাকায় বেহাল রাস্তার জন্য দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাস্তা দিয়ে যাতায়াত করলেও তাদের নজরে আসেনা। শনিবার সকালে শেওড়াফুলি বিজেপি মন্ডের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার উপর কলা গাছ পুতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করে। শনিবার সকালে শেওড়াফুলি বিজেপি মন্ডের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার উপর কলা গাছ পুতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করে। যদিও প্রশাসনের নজরে আসার জন্য তাদের এই প্রতীকী বিক্ষোভ বলে জানিয়েছেন তারা। রাস্তা সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
Related Articles
অমৃত মহোৎসব উপলক্ষে রাজ্যপালের হাতে মাটি পূর্ণ কলস তুলে দিয়ে কর্মসূচির সূচনা।
কলকাতা, ২৭ অক্টোবর:- স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে মেরি মাটি মেরা দেশ কর্মসূচির আওতায় রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সংগ্রহ করা মাটি শনিবার দিল্লির উদ্দ্যেশ্যে পাঠানো হবে। নতুন দিল্লির কর্তব্যপথে অমৃত বাটিকা তৈরির জন্য এই মাটি ব্যবহার করা হবে। এই উপলক্ষে শুক্রবার কলকাতা রাজভবনে রাজ্য স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং নেহেরু […]
চাঁপদানি ও চন্দননগর এ তৃণমূলের জলযোগে যোগাযোগ কর্মসূচি ,পাল্টা সাংবাদিকদের কাছে আনার জন্যই ভোটের আগে এই পন্থা – লকেট।
তরুণ মুখোপাধ্যায়,১৪ মার্চ :- বাংলার গর্ব মমতা এই কর্মসূচির অন্তর্গত জলযোগে যোগাযোগ গত আট থেকে শুরু হয়েছিল আজ শনিবার তার শেষ দিনে বিভিন্ন বিধানসভার বিধায়করা সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন । চন্দননগর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন এদিন সাংবাদিকদের জানান যে তার বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মানুষের কল্যাণে কাজগুলো সুষ্ঠভাবে রূপায়িত […]
সেফ হোম ও রেসকিউ সেন্টারগুলো ঘুরে দেখলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।
হাওড়া , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু হয়েছে। হাওড়ার ডোমজুড় কেন্দ্রেও প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আজ সকালে ডোমজুড়ের বেশ কয়েকটি রেসকিউ সেন্টার এবং সেফ হোম ঘুরে দেখেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি বলেন, ডোমজুড় বিধানসভা এলাকায় যে ১৫টি অঞ্চল রয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েত গুলিতে সরকারি স্তরে এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের […]




