কলকাতা , ২৯ ডিসেম্বর:- সারদা নারদায় অভিযুক্ত অন্য তৃণমূল নেতা নেত্রীরা পালায় নি, শুভেন্দু পালালেন কেন? প্রশ্ন তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দোপাধ্যায়ের অভিযোগ যাথার্থ্য বোঝাতে গিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেই বসলেন নারদা সারদায় যে নেতারা টাকা নিয়েছেন তার বিহিত হবেই। শুভেন্দু টাকা নিয়েছেন নারদা কেলেঙ্কারি থেকে অভিষেকের মন্তব্যে সিলমোহর দিয়ে তাঁর অভিমত অন্য নেতারা তো পালান নি। সৌগত রায় বা কাকলি ঘোষ দস্তিদারের মত অভিযুক্ত নেতা নেত্রীদের নাম সাংবাদিকদের কাছে শুনতেই খাদ্যমন্ত্রীর ঘোষণা অন্যরা দল ছেড়ে পালান নি। এর কারণ কি? নিজের তোলা প্রশ্নের উত্তর নিজেই দিয়ে বললেন, হলদিয়া পোর্ট, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন জায়গা থেকে অর্থ ও সম্পত্তি করে শুভেন্দু বিজেপিতে গেছেন। তাঁর ইঙ্গিত নিজেকে বাঁচাতে দলবদল করে পালিয়ে বেঁচেছেন শুভেন্দু অধিকারী এবং এই পদাঙ্ক অন্য তৃণমূল নেতা নেত্রীরা অনুসরণ করেন নি।
Related Articles
রামগোপাল বর্মার ‘করোনা ভাইরাস’, তবে ট্রেলারে !
এন্টারটেনমেন্ট ডেস্ক , ২৮ মে:- একদিকে যখন করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ, ঠিক তখনই আবার সামনে এল করোনা ভাইরাস! কী শুনে ভয় পেয়ে গেলেন? আসলে লকডাউনের মধ্যেই ‘করোনা ভাইরাস’ নামে একটি সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক। খোদ রামগোপাল বর্মা। যদিও সিনেমাটি তৈরি হয়েছে তেলেগুতে। পুরো শুটিং হয়েছে এই লকডাউনের মধ্যেই এবং সরকারের সব নিয়ম মেনে। […]
নতুন রাজ্য নির্বাচন কমিশনারের অধীনে হতে চলেছে পঞ্চায়েত ভোট।
কলকাতা, ১৮ মে:- নতুন রাজ্য নির্বাচন কমিশনারের অধীনেই হতে চলেছে পঞ্চায়েত ভোট। চলতি মাসেই অবসর নিচ্ছেন বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার। আইন অনুযায়ী তাঁর মেয়াদ বাড়ানোর আর অবকাশ নেই। প্রশাসনিক সূত্রে খবর, তাই নতুন কমিশনারের নাম স্থির করে ফেলেছে নবান্ন। স্থির হয়েছে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা। নবান্ন সূত্রে খবর তাঁর […]
বিদ্যালয়ের ঠাকুর দালানে ১৫০ বছর ধরে মা দুর্গার আরাধনা হয়ে আসছে।
সুদীপ দাস , ৮ অক্টোবর:- ১৮ শতকের মাঝামাঝি সময়। হুগলীর বৈঁচিগ্রামের জমিদার বিহারীলাল মুখোপাধ্যায় তখন নিঃসন্তান। দেশব্যাপী তখন এই মুখোপাধ্যায় পরিবারের অগাধ সম্পত্তি। হুগলী জেলারই এক পরিচিত জমিদার বন্ধুর দৌলতে সেসময় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের সাথে সাক্ষাৎ হয় বিহারীলালবাবুর। সম্পত্তির ভাগীদারের জন্য দত্তক সন্তানের কথা বলতে বিদ্যাসগর বেঁকে বসেন। এরপর ঈশ্বরচন্দ্রের কথামত বিহারীলালবাবু নিজের ঠাকুরদালান […]






