হুগলি , ২৮ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি সহকারে ফ্লেক্স একাধিক ব্যানার পড়ল সিঙ্গুরের আনন্দনগর গ্রামে। তবে ব্যানারে দাদার অনুগামী বদলে লেখা,” আমরা স্যারের অনুগামী”। সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক ব্যানার লাগিয়েছে রবীনবাবুর অনুগামীরা। বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি দেওয়া এই ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।। এবং আনন্দনগর আঞ্চলিক তৃনমুল কংগ্ৰেস কমিটি এর অফিসিয়াল পেজেও এই ব্যানারের ছবি পোষ্ট করাকে ঘিরে জেলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।। রবীনবাবুর অনুগামী যারা এই ব্যানার লাগিয়েছে তাদের দাবি, মমতার মতো সিঙ্গুরের বিধায়ক ও সততার প্রতীক, আজ তাকে সরিয়ে দিয়ে দূর্নীতিবাজকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তার প্রতিবাদ স্যার যেমন করেছেন তেমনি এই ব্যানারের মাধ্যমে প্রতিবাদ করে জানাতে চাই বিধায়কের পাশে আজ সিঙ্গুরের বহু অনুগামী অর্থাৎ তৃনমুল কর্মীরা আছে। তবে বিজেপির দাবি রবীন্দ্রনাথ ভট্টাচার্য যদি নিজেকে শুভেন্দু অধিকারী ভাবে, তাহলে ভুল হবে।
Related Articles
বিদ্যুতের খরচ ও পরিবেশ দূষণের হার কমাতে সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার।
কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- চাষের জমিতে জল সেচের জন্য বিদ্যুতের খরচ ও পরিবেশ দূষণের হার কমাতে রাজ্য সরকার সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারের উপর জোর দিচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বাঁকুড়া,বীরভূম ,ঝাড়গ্রাম, পুরুলিয়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে এ ধরনের এক হাজার সৌরশক্তি চালিত পাম্প বসানো হয়েছে বলে জল সম্পদ […]
পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে অধ্যক্ষকে অপসারণের দাবি বিজেপির।
কলকাতা, ৩০ জুলাই:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণের অভিযোগ তুলে বিরোধী বিজেপি পরিষদীয় দল তাকে অপসারণের দাবি জানিয়েছে। এই মর্মে দলের ৫০ জন বিধায়কের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব আজ বিধানসভার সচিবালয়ে জমা দেওয়া হয়। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী নেতৃত্বে পরিষদীয় নেতৃত্ব বিধানসভার সচিব সুকুমার রায়ের হাতে ওই প্রস্তাবটি জমা দিয়েছেন। অধ্যক্ষ […]
শাসকদলের গোষ্ঠী কোন্দলে ফের উত্তপ্ত হাওড়া।
হাওড়া, ১০ জুন:- তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ফের উত্তপ্ত হাওড়ার দাসনগর। শিবপুর বিধানসভা কেন্দ্রে প্রকাশ্যেই গোষ্ঠীকন্দল তৃণমূলের। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে এক বিজয় উৎসবে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে ও তার অনুগামীদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মহিলাদের উত্যক্ত করার অভিযোগ উঠেছে। পাল্টা মার দেন মহিলারা। মহিলাদের মারে মাথা ফাটে শিবপুর ব্লক তৃণমূল সভাপতির ছেলের। মহিলাদের অভিযোগ, […]








