হাওড়া , ২৪ ডিসেম্বর:- ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার বেলুড় মঠে প্রভু যীশু পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরেও বেলুড় মঠে যিশুখ্রিস্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রভু যীশুর ছবি বসানো হয়। মোমবাতি, ফুল দিয়ে ছবি সাজানো হয়। ছবির সামনে দেওয়া হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি ও মিষ্টি। ক্যারলের মাধ্যমে পুজোর সূচনা হয়। উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা। পরে যীশুর জন্মকাহিনী পাঠ করা হয়। এবার করোনা আবহে সাধারণ দর্শনার্থীদের জন্য এই পুজো দেখার অনুমতি ছিল না। মঠের নিয়ম মেনে ২৪ ডিসেম্বর মঠের সন্ধ্যা আরতির পরেই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান। বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয়। এবার কোভিড পরিস্থিতির জন্য সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তাই আজকের এই অনুষ্ঠানে শুধুমাত্র মঠের সন্ন্যাসীরাই উপস্থিত ছিলেন।
Related Articles
শ্রীরামপুরে গাছের ডাল ভেঙে বিপত্তি! বাঁচলেন মাছ বিক্রেতা।
হুগলি, ২৪ আগস্ট:- বর্ষার মরসুমে নিন্মচাপের বৃষ্টির জেরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ। বরাত জোড়ে রক্ষা পেলেন মাছ বিক্রেতা।শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজা এ এল গোস্বামী স্ট্রীটে।গাছের ডাল ভেঙে বিদ্যুতের তাড়ে ছিড়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে গাছের ডাল কেটে দেয়। গুরুত্বপূর্ণ […]
২.৫০ লক্ষ টাকার সোনা হাতিয়ে বিক্রি করতে গিয়ে পুলিশের জালে পরিচারিকা।
হুগলি, ৩০ জুলাই:- বড়ো সরো সাফল্য উত্তরপাড়া থানার পুলিশের। উত্তরপাড়া তেঁতুলতলা এলাকায় সৌরভ দাসের বাড়িতে ১০ বছর ধরে পরিচারিকার কাজ করতো রুপা সিং। সৌরভ দাস কয়েকদিন আগে একটি ফাইল খুঁজতে গিয়ে আলমারি খুললে দেখতে পাই আলমারির লকার খোলা সেই দেখে পুলিশের দ্বারস্থ হয় সৌরভ বাবু পুলিশ তদন্তে নেমে জানতে পারে বাড়ির পরিচারিকা রুপা সিং সুযোগ […]
শেষ তিন পর্বে বাংলার জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।
কলকাতা, ১৪ মে:- লোকসভা নির্বাচনের শেষ তিন পর্বে পশ্চিমবঙ্গের জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সংখ্যা। নির্বাচন কমিশন সূত্র অনুসারে, চতুর্থ দফার তুলনায় রাজ্যে পঞ্চম দফায় ৩২ শতাংশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে আগামী ৩ দফায় ভোট হবে যথাক্রমে ২০ মে, ২৫ মে এবং ১ জুন। যদিও এদিন শুধুমাত্র পঞ্চম দফায় বাহিনীর বৃদ্ধি সংক্রান্ত […]









