হুগলি , ২২ ডিসেম্বর:- দল ছেড়ে অন্য দলে যোগদান করলেই বিবাহ বিচ্ছেদের গ্ৰাউন্ড হতে পারে কী ? এটা কি আইনি ? স্বীকৃতি পায় ? এই ধরনের বিবাহ বিচ্ছেদের নোটিশে ? তাহলে বলবো মহিলাদের সম্মান যেন সবাই দেয়। সে যে কোন দল করতে পারে। ‘সুজাতা খাঁ’ এর তৃনমুলে যোগদান প্রসঙ্গে সৌমিত্র খাঁ এর বিবাহ বিচ্ছেদ নোটিশ পাঠানো প্রসঙ্গে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হরিপালে তৃনমুল মহিলা কংগ্ৰেসের সাংগঠনিক সভায় এসে একথা বলেন রাজ্যের মন্ত্রী। ‘খাঁ’ পদবী থেকে মুক্তি দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার বৈবাহিক ‘বসু’ পদবী আমি ব্যবহার করিনা। আমি ‘ভট্টাচার্য’ পদবী ব্যবহার করি। তাতে আমার স্বামীরাজ্যের শশুড়বাড়ির কোন অসুবিধা হয় না। আমি শশুড়বাড়িতে স্বামীর সাথে থাকি। তাই খাঁ পদবী থেকে মুক্তি দিলাম একথা টা ঠিক নয়। তাছাড়া প্রাপ্ত বয়স্ক মহিলা ভারতীয় গনতন্ত্র ও সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী যে কোন দল করতে পারে। য়ারা এটা মনে করে তারা রাজনৈতিক প্রভাব ও ব্যাঙ্কের টাকা বাড়াবার জন্য করে।
Related Articles
নদী ভাঙ্গন সমস্যা নিয়ে, দিল্লী যাচ্ছেন বিধানসভার এক প্রতিনিধি দল।
কলকাতা, ২৯ নভেম্বর:- রাজ্যে নদী ভাঙনের সমস্যা নিয়ে কেন্দ্রের কাছে দরবার করতে বিধানসভার এক প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে। ১২ সদস্যের ওই প্রতিনিধি দলের সরকারপক্ষের সাতজন ও বিরোধী দলের পাঁচজন বিধায়ক থাকবেন বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন। বিধানসভার অধিবেশনে দ্বিতীয়ার্ধে আজ পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ […]
মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী।
মালদা, ২ জুন:- তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী। ইংরেজবাজার থানার মিল্কি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ইংরেজবাজার থানার মিলকি এলাকায় অভিযান চালায় এস টি এফ। কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামের বাসিন্দা ইসরাফিল শেখকে গ্রেফতার করে এসটিএফ এর আধিকারিকেরা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ৭ এম,এম রিভলবার। […]
মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে আজ বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।
কলকাতা ,২৮ জানুয়ারি;- কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে আজ বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল তরফে বিষয়টি সভায় উত্থাপন করা হলে বিরোধীরা হই হট্টগোলএ শুরু করে। বিজেপি সহ বিরোধীদের সঙ্গে সরকার পক্ষের নেতাদের তীব্র বাকযুদ্ধ শুরু হয়। কথা কাটাকাটি […]








