হাওড়া , ২২ ডিসেম্বর:- হাওড়ার চ্যাটার্জী হাট থানা এলাকায় রেঁস্তোরায় হামলার ঘটনা ঘটল। রেঁস্তোরা বন্ধ করার সময় দুই যুবক টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়ায় হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ফোন করে আরও লোক ডেকে মারধর রেঁস্তোরার মালিককে। অভিযোগ দায়ের হয়েছে চ্যাটার্জিহাট থানায়। সিসিটিভিতে ধরা পড়েছে হামলার ছবি। এই হামলা প্রসঙ্গে রেস্তোরাঁর কর্মচারী ফারুক আনসারি জানান, সোমবার রাত প্রায় ১১-১৫ মিনিট নাগাদ তাঁরা রেঁস্তোরা বন্ধ করে বেরোচ্ছিলেন। সেই সময় একজন লোক রেঁস্তোরায় আসে। ওই লোকটি টাকা দাবি করে। কেন জিজ্ঞাসা করায় সে বলে এখানে ব্যবসা করার জন্য তাঁকে টাকা দিতে হবে। রেঁস্তোরা মালিক সেই টাকা দিতে অস্বীকার করায় লোকটি বচসা শুরু করে। দোকান খুলতে দেবে না বলে হুমকি দেয়। এরই মধ্যে সেখানে প্রায় চার পাঁচজন জন চলে আসে। এরা সকলে মিলে মারধর শুরু করে রেঁস্তোরার মালিক এবং তাঁর ছেলেকে।
Related Articles
মতুয়া সম্প্রদায় এসআইআর চায় না, হুগলিতে এসে স্পষ্ট জবাব। মমতাবালা ঠাকুরের।
হুগলি, ১৯ সেপ্টেম্বর:- ভোটার কার্ডে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরুদ্ধে সরব হল মতুয়া মহাসঙ্ঘ। শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলায় এক কর্মসূচিতে এসে সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর ঘোষণা করেন, সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর করতে এলে মতুয়ারা বাধা দেবে। তাঁর স্পষ্ট মন্তব্য, “মতুয়া সম্প্রদায় এই এসআইআর চায় না।” এ দিন হুগলি লোকসভা […]
সভায় যোগ দিতে হাওড়া স্টেশনে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি।
হাওড়া, ২৯ নভেম্বর:- হাওড়া স্টেশনে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুরুলিয়া থেকে স্পেশাল ট্রেনে আগত কর্মী সমর্থকদের সঙ্গে হাওড়া স্টেশনে এসে দেখা করেন তিনি। উপস্থিত রয়েছেন বিজেপির হাওড়া সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, বিজেপি নেতা প্রভাকর পন্ডিত সহ অন্যান্যরা। সুকান্ত মজুমদার বলেন, আজ ঐতিহাসিক সভা হতে চলেছে। এই সভা থেকে তৃণমূল সরকারের মৃত্যুঘন্টা বাজবে। […]
নদীয়া জেলা চাইল্ড লাইন এর পক্ষ থেকে ৩৫ জন শিশুকে তুলে দেওয়া হল এক সপ্তাহের খাদ্য সামগ্রী।
নদীয়া ,২৯ মে:- ১০৯৮ নাম্বার সকলের কাছে পরিচিত। সম্পূর্ণ অদৃশ্যভাবে বাল্যবিবাহ রদ, শিশুশ্রম রদ, শিশুর অপব্যবহার প্রতিরোধ সহ, শিশুদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে থাকে এই সংগঠন। নদীয়া জেলার দত্তপুলিয়া অফিস থেকে নিয়মিত জেলার শিশুদের খেয়াল রাখে এই বিভাগ। আজ নদীয়া জেলা চাইল্ড লাইন এর পক্ষ থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে সকাল দশটা নাগাদ বিশেষ […]








