হুগলি ,১৭ ডিসেম্বর:- রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো তৃণমূল। এদিনের প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য মাননীয় শ্রী সুবীর ঘোষ। বৃহস্পতিবার শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের গ্যাসের মূল্য প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি পালন করে বৈদ্যবাটি গ্যাস অফিসের সামনে। এদিন তৃণমূল দাবি তোলে যেভাবে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই দিকে কোনো নজর দিচ্ছেনা। তাই তাদের এই প্রতিবাদ কর্মসূচি।
Related Articles
জল, রাস্তা, নিকাশির দাবিতে অবরোধ হাওড়ায়।
হাওড়া , ৩ ফেব্রুয়ারি:- খানাখন্দে ভরা রাস্তাঘাট। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। এর পাশাপাশি এলাকায় রয়েছে পানীয় জলেরও হাহাকার। রয়েছে জল নিকাশির সমস্যা। এরই প্রতিবাদে আজ সকালে অফিস টাইমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কোনা তেঁতুলতলা পেয়ারাবাগান অঞ্চলের বাসিন্দারা। তাদের দাবি জল চাই, রাস্তা চাই। নিকাশির সমাধান চাই। প্রশাসনের কাছে এই দাবিতে তারা রাস্তা অবরোধ শুরু […]
কোভিড টিকাকরনে এবার ভারত সেবাশ্রম সংঘ।
কলকাতা , ২৭ জুলাই:- করোনা মোকাবিলায় টিকাকরণ কর্মসূচী নিয়ে এগিয়ে এল ভারত সেবাশ্রম সংঘ।আজ মঙ্গলবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের শ্রীনাথ হলে এক টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। তিনশো জন মানুষকে কোভিশিল্ড টিকা দেওয়া হয়। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, পীড়িতের সেবায় সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। এবার কোভিড অতিমারি আবহে, জনসাধারণের জন্য […]
পুলিশ সুপার,ওসি ও বিডিওর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি হুমায়ুন কবিরের।
কলকাতা, ১৯ সেপ্টেম্বর:- মুর্শিদাবাদের পুলিশ সুপার, বেলডাঙ্গা দু নম্বর ব্লক এবং ভরতপুর ব্লকের বিডিও এবং ওই থানার ওসির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রাক্তন মন্ত্রী ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ূন কবীর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে চিঠি দিয়েছেন। তিনটি আলাদা আলাদা চিঠি দিয়ে তিনি ওই সব আধিকারিকদের বিরুদ্ধে আজ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন বলে মন্ত্রী জানান। […]







