হাওড়া ,১৬ ডিসেম্বর:- কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে সারা ভারত কৃষক সভার ডাকে আজ দুপুরে রাজভবন চলো কর্মসূচি নেওয়া হয়েছে। হাওড়া স্টেশন রেল মিউজিয়াম ক্যাম্প থেকে মিছিল শুরু হবে। ইতিমধ্যেই হাওড়ায় বিভিন্ন দূরবর্তী জেলা থেকে কৃষক সভার কর্মীরা এসে উপস্থিত হয়েছেন। প্রচুর জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে।মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলা থেকে বাম কর্মী সমর্থকরা হাজির হচ্ছে হাওড়া স্টেশনে। বাঁকুড়া, পুরুলিয়া থেকেও কর্মীরা এসেছেন।
Related Articles
উষ্ণায়নের বার্তা দিতে রিক্সা নিয়ে কলকাতা থেকে সিয়াচেন হয়ে বাড়ির পথে সত্যেন।
দক্ষিণ ২৪ পরগনার,১৮ ডিসেম্বর:- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা সত্যেন দাস এ বছর পয়লা আগস্ট রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছিলেন দুর্গম সিয়াচেন এর বেস ক্যাম্পের উদ্দেশ্যে। উষ্ণায়নের বার্তা দিযে দীর্ঘ সাড়ে চার মাসে ৬০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজ বাড়ির পথে সত্যেন। ফেরার পথে তিনি এসেছিলেন শ্রীরামপুরের মাহেসে বাবা জগন্নাথ দর্শনে। তিনি জানালেন এর আগে তিনবার […]
চতুর্থীর সকালে জোড়া দুর্ঘটনা হাওড়ায়। মৃত ১। জখম ১।
হাওড়া , ২০ অক্টোবর:- সোমবার তৃতীয়ার রাতে হাওড়ার দাশনগরে লরির ধাক্কায় বাইক আরোহী মহিলার মৃত্যুর পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মঙ্গলবার চতুর্থীর সকালে দুটি পৃথক দুর্ঘটনা ঘটেছে হাওড়া শহরে। এদিন ভোরে প্রথম ঘটনাটি ঘটে বালি ব্রিজের আন্ডারপাসে। ঘটনায় মারা যান এক লরিচালক। এরপর বেলা ১১টা নাগাদ অপর দুর্ঘটনাটি ঘটে হাওড়া ময়দান বঙ্গবাসীর সামনে। এখানে […]
কর্তব্যরত অবস্থায় শ্রমিকের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা আগরপাড়া টেক্সমেকো কারখানায়
ব্যারাকপুর , ১৮ নভেম্বর:- কর্তব্যরত অবস্থায় এক ঠিকা শ্রমিকের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল আগরপাড়া টেক্সমেকো কারখানায়। বুধবার দুপুরে ওই কারখানার ভেতর বয়লার ডিভিশনের অ্যাসবেসটর্সের ছাদে কাজ করতে গিয়ে হটাৎ নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। জানা গিয়েছে মৃত ওই ঠিকা শ্রমিকের নাম বিশ্বজিৎ ঘোষ (৪২)। তার বাড়ি সোদপুরের নাটাগড়ের মহেন্দ্রনগরে। […]







