হুগলি , ১৪ ডিসেম্বর:- বিজেপি দলটা গুন্ডা বাজদের দল, ওদের কাজ দাঙ্গা করা, গুন্ডাগিরি করা। আর ওদের ওই ক্ষ্যাপা ষাঁড়টা সকাল থেকে বেরিয়ে মানুষকে উত্তেজিত করে। তবে আমরা হিংসায় বিশ্বাস করিনা, আমরা সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি তাই তৃণমূলের আর এক নাম সংগ্রাম। তবে ওরা গুন্ডামি করতে এলে আমরা চুপ করে বসে থাকব না ক্ষ্যাপা দিলীপের ছেলেরা আমাদের একটা ছেলের গায়ে হাত দিয়ে দেখুক না কত বড় মস্তান হয়েছে, তারপরে যা ব্যবস্থা করার করব-দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি প্রকল্প জনপ্রিয় হয়েছে, মানুষ যেভাবে জয়ধ্বনি দিচ্ছে তাই ওরা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি দিলীপ ঘোষকে ষাঁড়ের সাথে তুলনা করেন, বলেন ওকে পাগলা করে ছেড়ে দেবো। যখন ২০২১ এ হেরে ভূত হয় বাড়ি চলে যাবে তখন ওর বড় বড় বুজরুকি বন্ধ হবে। একটা অসভ্য অভদ্র লোক। দিলীপ ঘোষকে এভাবেই কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ।
Related Articles
অ্যাম্বুলেন্সে দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার উদ্যোগ রাজ্যের।
কলকাতা , ২৫ মে:- অ্যাম্বুল্যান্সের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। সম্প্রতি নবান্নে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এক বৈঠক হয়। সেই বৈঠকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কমিশনের ওপরই অর্পণ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পরিবহন সচিবের সঙ্গেও কথা বলেছে কমিশন। বৈঠকের পর কমিশনের […]
ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি আরামবাগ পৌরসভার।
আরামবাগ, ১৬ আগস্ট:- ডেঙ্গু প্রতিরোধে তৎপর আরামবাগ পৌরসভা।এদিন ডেঙ্গু প্রতিরোধে মশার উৎপাত কমাতে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি নেয় আরামবাগ পৌরসভা।এই পৌরসভার অন্তরগত এক নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়া হয়। জানা গিয়েছে প্রতিবছরই বর্ষার মরসুমে আরামবাগ শহরে মশার উৎপাত বাড়ে। এই মশার লাভা দমনে তৎপরতা সঙ্গে কাজ শুরু করে আরামবাগ পৌরসভা।ড্রেন পরিস্কার থেকে শুরু […]
বাড়িতে থাকতেও চোরের হাত সাফাই, চাঞ্চল্য চুঁচুড়ায়।
হুগলি, ৮ এপ্রিল:- পরিবারের সবাই দোতলার ঘরে,একতলায় হাত সাফ করে গেলো চোর। চুরি গেলো হীরে, সোনার গহনা ও নগদ টাকা! চুঁচুড়া টালিখোলার সিংহ বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টালিখোলার বাসিন্দা শ্যামল সিংহ সকালে তখনো ঘুম থেকে ওঠেননি। তার স্ত্রী অঞ্জনা সিংহ পুজো করছিলেন। মেয়ে সংযুক্তা স্কুল শিক্ষিকা। তার […]








