কলকাতা , ১৪ ডিসেম্বর:-ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকার আগামী মাস থেকে সব স্তরের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আরো এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবান্নে অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেসব কর্মীর মূল বেতন দুই লাখ এক হাজার টাকার মধ্যে তারা সবাই আগামী পয়লা জানুয়ারি থেকে আরও তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এর ফলে মহার্ঘ ভাতা দেওয়ার হার ১২৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১৩৩ শতাংশ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আগামী মাস থেকে ন্যূনতম মজুরি আইনে বিভিন্ন সরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের দৈনিক মজুরি সতেরো টাকা করে বৃদ্ধি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related Articles
বজ্রাঘাতে অসুস্থ হয়ে ১৩ জন পড়ুয়া চিকিৎসাধীন হরিপালে।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- হরিপালের জেজুর অঞ্চলের কলাছড়া হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় ব্রর্জাঘাত। ঘটনায় অসুস্থ ও আতঙ্কিত হয়ে মাদ্রাসার ১৩ জন পড়ুয়া চিকিৎসাধীন হরিপাল গ্রামীণ হাসপাতালে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে হরিপাল গ্রামীণ হাসপাতালে পৌঁছেছেন হরিপালের বিধায়ক করবি মান্না সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয় ও স্কুল সূত্রে জানা গেছে, আজ দুপুরের পর হঠাৎই আকাশ […]
চলতি সপ্তাহেই আইএসএলের ভেন্যু ঘোষণা, ৩১ আগস্ট ক্রীড়াসূচি প্রকাশ।
স্পোর্টস ডেস্ক , ৪ আগস্ট:- আইএসএলের ভেন্যু ঠিক হতে চলেছে। আগেই জানিয়ে রাখা হয়েছে কোভিড সংকটের সময়ে যাতাযাত এড়িয়ে ঝুঁকি কমাতে একটি শহরে আইএসএল হবে। সেক্ষেত্রে গোয়া ও কেরল এগিয়ে ছিল। এখন জানা যাচ্ছে পুরো টুর্নামেন্ট বায়ো সিকিউর নিরাপত্তায় গোয়াতে করা হবে পারে। আসন্ন আইএসএলে এফএসডিএল যে নতুন দল নেওয়া নিয়ে ভাবছে না বোঝা যাচ্ছে। […]
আমিও মেদিনীপুরের সন্তান আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না – শুভেন্দু অধিকারী।
পশ্চিম মেদিনীপুর , ১২ নভেম্বর:- কয়েক মাস ধরে দলীয় কর্মসূচি থেকে শুরু করে সরকারি বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছিলনা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। যা নিয়ে জল্পনা উঠেছিল দল পরিবর্তন করার। অবশ্য এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষণকারীরা যথেষ্ট চিন্তিত ছিল। ঘাটালে শুভেন্দু অধিকারী অরাজনৈতিক ভাবে আয়োজন করা হয় এই সভার, এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিগত দিনের […]




