হুগলি , ১৩ ডিসেম্বর:- বঙ্গধ্বনি কর্মসূচি সফল করতে রিষড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো, রিষড়া ওয়েলিংটন জুটমিল মাঠে। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় এর উপস্থিতিতে এই সভায় যোগ দেয় প্রাক্তন রঞ্জি ট্রফি খেলোয়াড় ধর্মেন্দ্র সিং। এই সভা থেকেই বঙ্গধ্বনি কর্মসূচির মাধ্যমে দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। এই সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রিষড়ার পৌর প্রশাসক বিজয় সাগর মিশ্র সহ প্রশাসক জাহিদ হাসান খান, হর্ষ প্রসাদ বন্দোপাধ্যায়, চন্দ্রমনি সিং, মনোজ গোস্বামি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।
Related Articles
শিল্ড নিয়ে ফাইনালে চমক, তৈরি রেপ্লিকা , কেন ?
প্রসেনজিৎ মাহাতো , ১৯ ডিসেম্বর:- তৈরি হল শিল্ডের রেপ্লিকা। শিল্ড চ্যাম্পিয়ন দলকে এতবছর ঐতিহ্যশালী শিল্ড তুলে দেওয়া হত। ক’দিন বাদে আবার সেই শিল্ড আইএফএ–কে ফেরত দিয়ে দিতে হত। এ নিয়ে দলগুলির নানান অভিযোগ ছিল। আইএফএ সচিব জয়দীপ মুখার্জি সেই সমস্যার সমাধান করলেন। শিল্ডের রেপ্লিকা তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে। সেইসঙ্গে আসল শিল্ডও থাকবে যুবভারতীতে। পরিকল্পনাটি […]
বিলুপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে বাঁচার আশা , সরকারের পানে চেয়ে ভাঁড়ার শিল্পীরা !
সুদীপ দাস, ১২ সেপ্টেম্বর:- “ভাঁড়া-যাত্রা”! উন্নয়নশীল পৃথিবীতে হারিয়ে যেতে বসা আরও একটা লোক-সংস্কৃতি। ইতিহাস ঘাটলে দেখা যায় কয়েকশো বছর আগেও ছিলো এই ভাঁড় যাত্রা। শুধু গ্রাম বাংলা নয়, আমাদের দেশের বিভিন্ন প্রদেশ তো বটেই, ভাঁড়ার শিল্পীদের চাহিদা ছিল পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। রাজ-রাজাদের আমলে ঢ্যাঁড়া পিটিয়ে প্রজাদের বিভিন্ন বিষয়ে অবগত করার সমসাময়িক এই ভাঁড়ার শিল্প। […]
আজ থেকে শুরু হলো বাঘ সুমারীর কাজ।
কলকাতা, ৭ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় আমফন ও ইয়াসের দাপটে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের। তবে জাওয়াদ আগেই শক্তি হারিয়ে ফেলায় ততটা ক্ষতি হয়নি। তবুও সাবধানের মার নেই, তাই বাঘ শুমারি পিছিয়ে দিয়েছিল রাজ্যের বন দফতর। আগে ঠিক ছিল ৫ ডিসেম্বর থেকে শুরু হবে সুন্দরবনে বাঘ গণনার কাজ। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় তা পিছিয়ে ৭ ডিসেম্বর করা হয়। […]





