কলকাতা , ৩ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি আবারও কেন্দ্রের কাছে কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন। আজ পর পর তিনটি টুইট বার্তায় তিনি দ্রুত এই জনবিরোধী বিল প্রত্যাহার না করলে দেশজুড়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। কৃষকদের জীবন এবং জীবিকা নিয়ে তিনি অত্যন্ত সচেতন বলেও দাবি করেছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকায় জনজীবনে তার যে প্রভাব পড়েছে তা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রধান আগামীকাল দলের শীর্ষ নেতাদের সঙ্গে একটি বৈঠক করবেন বলেও জানিয়েছেন। এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া, ব্যাংক বিএসএনএলের মত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার যেভাবে বিক্রি করে দিচ্ছে এবং বেসরকারিকরণের পথে হাঁটছে মুখ্যমন্ত্রী সেই নীতিরও কড়া সমালোচনা করেছেন।
Related Articles
নদীয়ার মাজদিয়ায় অভিনব ভাবনায় অসাধারণ কচুরিপানার “রাখি”।
নদীয়া , ২ আগস্ট:- সম্প্রীতির বন্ধন রাখি । একসময় রাখি তাগা হিসেবে প্রচলন ছিল । এরপর সময়ের সাথে সাথে রাখির ও হয়েছে রকমভেদ । কেউ ফুল দিয়ে , কেউ অন্য কোন জিনিস দিয়ে রাখিকে আকর্ষণীয় করে তুলেছে । কিন্তু এবার এক অভিনব উপায় কচুরিপানা দিয়ে রাখি বানিয়ে তাক লাগালো মেয়েরা। মাজদিয়া ইকো ক্রাফটের সভাপতি স্বপন […]
গঙ্গাবক্ষে দূরপাল্লার সাঁতার প্রতিযোগীতা।
হুগলি,২৫ ডিসেম্বর:- চাতরা সুইমিং ক্লাবের পরিচালনায় ৫৭তম সারা বাংলা গঙ্গাবক্ষে সাতাঁর প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট বিয়াল্লিশ জন প্রতিযোগীদের নিয়ে তার মধ্যে ছাব্বিশ জন ছেলে ও ষোলো জন মেয়ে প্রতিযোগীদের প্রতিযোগীতা শুরু হয় ভদ্রেশ্বরের কয়লাডিপো থেকে চাতরা গৌরচন্দ্র ঘাটে এসে সাত কিলোমিটার ব্যাপি সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। ভদ্রেশ্বরে সাঁতার প্রতিযোগীতা শুরু হওয়ার আগে প্রতিযোগীদের ভালভাবে […]
স্কিল ডেভলপমেন্ট হাব তৈরি হচ্ছে রাজারহাটে।
কলকাতা, ৩ মে:- যুব প্রজন্মের কর্ম দক্ষতা বাড়াতে রাজ্যে তৈরি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট সিটি। রাজারহাটে এবার বেসরকারি উদ্যোগে তৈরি হবে এই স্কিল ডেভলপমেন্ট হাব। মঙ্গল বারেই এই প্রকল্পকে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তারপরেই জোর কদমে এই হ্হাব গড়ার প্রস্তুতি শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, মূলত স্বাস্থ্যকে থিম করে এই স্কিল ডেভলপমেন্ট অথরিটি তৈরি হবে। […]




