কলকাতা , ১ ডিসেম্বর:- ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। ফুরফুরা শরীফের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছেন। প্রায় আধঘন্টা ধরে চলা ওই বৈঠকে কোন রাজনৈতিক আলোচনা হয়নি বলে প্রশাসনের তরফে জানানো হলেও বিধানসভা ভো টের আগে এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। তোহা সিদ্দিকীর দেওয়া স্মারকলিপি তে একাধিক দাবিদাওয়া জানানো হয়েছে। ফুরফুরা চত্বরে হাসপাতাল তৈরি হলেও তা চালু হয়নি বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি পানীয় জল পৌঁছনোর কাজ দ্রুত সম্পন্ন করা হাইড্রেনেজের ব্যবস্থা, শাইনএজ গেট নির্মাণ ইত্যাদির দাবি জানানো হয়েছে।
Related Articles
করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ।
শিলিগুড়ি , ১৩ জুলাই:- করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ। এদিন বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর প্রথমে পৌঁছায় বিধাননগরের দলীয় অফিস কার্যালয়ে। সেখানে দলীয় কর্মী সমর্থকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল ঘোষ বলেন যে আমি লকডাউনের সময় থেকেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো […]
বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মৃত্যুর ঘটনায় ধৃত ৩ সি,ই, এস,সি কর্মীকে এ আদালতে পেশ।
হাওড়া , ২৮ মে:- বুধবার বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মৃত্যুর ঘটনায় সিইএসসি-র বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল কামাল আখতার, শান্তনু মাহাতো ও রাজনারায়ণ রায় নামের তিন সিইএসসি-র কর্মীকে। বেলুড় থানার পুলিশ আজ বৃহস্পতিবার এদের হাওড়া আদালতে পাঠায়। বুধবার এই ঘটনার পর সিইএসসি-র ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, “পুলিশকে […]
নির্বাচনের কোর কমিটি গঠন করে ফেলল শাসক দল।
কলকাতা , ২৬ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শাসক দল নির্বাচনের কোর কমিটি গঠন করে ফেলল। কমিটির নেতৃত্বে থাকবেন দলনেত্রী মমতা ব্যানার্জি। এছাড়া ১২ জনের কমিটিতে রয়েছেন সৌগত রায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, সি এম জাটুয়া। […]



