হাওড়া , ৩০ নভেম্বর:- যাত্রী নামিয়ে ডিপোর দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের স্টল ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস। সোমবার বেলা ১১-১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন ১১ নং সাবওয়ের সামনে। ট্রাফিক সূত্রের খবর, সরকারি এসি বাসটি এদিন যাত্রী নামিয়ে হাওড়া ডিপোতে আসছিল। গোলাবাড়ি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ পেরিয়ে সাবওয়ের সামনে খুব সম্ভবত ব্রেক ফেল করে বাসটি রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরে টি স্টল ভেঙে ঢুকে যায়। ওই দোকানের তিন কর্মীর একজন বেরিয়ে আসতে পারলেও ২ জন আহত হন। এদের হাসপাতালে পাঠানো হয়। এদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর কেএমডিএ অনুমোদিত ওই টি স্টলের ভেঙে পড়া অংশ গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশ। বাসটিকে সরানোর পর ভেঙে পড়া দোকানের ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু হয়। কিভাবে ঘটনাটি ঘটল তা জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।
Related Articles
টাকা নিয়ে রাস্তায় হকার বসাবে, পরে বুলডোজার দিয়ে তুলে দেবে, এটা সরকারের নীতি নয়-মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ জুন:- হকার উচ্ছেদ তাঁর লক্ষ্য নয়। তবে রাস্তা ও সরকারি জায়গা জবরদখল কখনোই মানা হবে না বলে ফের স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে আজ রাজ্যের বিভিন্ন পুরসভার মেয়র, জেলা শাসক ও পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কারও রুটি রুজি কেড়ে নেওয়ার অধিকার সরকারের নেই। কিন্তু পুরো ব্যাপারটার একটা সৌন্দর্য্য […]
পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়।
হাওড়া, ২ ডিসেম্বর:- পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়। উত্তর হাওড়ার সালকিয়া বাঁধাঘাট এলাকায় এর জেরে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। দেখা যায় রাস্তার মাঝখানে পাইপ লাইন ফেটে বেরোচ্ছে জল। বিশালাকৃতির গর্ত হয়ে রাস্তারও ক্ষতি হয় বলে জানা গেছে। যার ফলে সোমবার ওই রাস্তায় গাড়ি চলাচলও ব্যাহত হয়। ইতিমধ্যেই পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। […]
স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
শুভজিৎ ঘোষ,গোঘাট,১৯ মে:- করোনা ভাইরাসের আতঙ্কে এখন আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন। এই লক ডাউনের মধ্যেই স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের বসন্তপুর শিবতলা এলাকায়।মৃতার নাম অনিমা বেরা। মৃতার পরিবারের দাবি স্বামী মহাদেব বেরা অনিমাকে গলায় ফাঁস দিয়ে […]





