শিলিগুড়ি, ২৯ নভেম্বর:- সোমবার তৃনমূলের একটি মিছিল ও গান্ধী মূর্তির উদ্বোধনের জন্য এদিন শিলিগুড়ি আসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবং শিলিগুড়িতে একটি বেসরকারি হোটেলে রয়েছেন তিনি। এরপর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন দু একজন দল বদল করলে তার প্রভাব দলের উপর পড়বে না। কারন তৃনমূল কংগ্রেস গুজরাট বা ইউপি থেকে উঠে আশা কোন দল না,বহু আন্দোলন করে তৈরী হয়েছে এই দল। মিহির গোস্বামী প্রসঙ্গে বলেন যে যাদের অস্তিত্ব নেই,নীতিবোধ নেই তারাই এই কাজটা করতে পারে। অপরদিকে শুশুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন তিনি দলেই আছে। এবং আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দেখে মানুষ রায় দেবে।
Related Articles
সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে চিৎপুরের যাত্রা দলের কলাকুশলীরা।
হুগলি, ১৬ নভেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রা দলের শিল্পীরা! সিঙ্গুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে চিৎপুরের যাত্রা দলের কলাকুশলীরা। ঘটনায় আহত ১২জন ভর্তি সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতার চিৎপুর এর “নিউ দেবাঞ্জলি অপেরা” যাত্রা দলের সদস্যরা গতকাল রাতে বর্ধমানের খন্ডখোষ থেকে যাত্রা শেষে ফিরছিলেন জাতীয় সড়ক ধরে। “ফুলেশ্বরীর ফুলশয্যা” […]
কুমড়ো বোঝাই গাড়ির চাকায় পিষ্ট প্রাত:ভ্রমণকারী। উত্তেজনা বাগনানে।
হাওড়া, ৯ জুন:- কুমড়ো বোঝাই গাড়ির চাকায় পিষ্ট প্রাত:ভ্রমণকারী। উত্তেজনা বাগনানে। কুমড়ো বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই প্রাতঃভ্রমনকারীর। মৃতের নাম ঝন্টু দাস (৫৭) বলে স্থানীয় সূত্রের খবর। মৃতের বাড়ি বাগনানের খাদিনান গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার সকালে কুকুর নিয়ে প্রাতঃভ্রমণ করতে বের হন ঝন্টু বাবু। সেই সময়ে মেদিনীপুরগামী একটি লরি তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে উঠে […]
বেলুড়ে “সবুজের মিছিলে”র উদ্যোগে বৃক্ষরোপণ মন্ত্রী অরূপ রায়ের।
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- গাছ বসানোর অঙ্গীকার। সবুজের মিছিলের কর্মসূচি এবার বেলুড় মঠ এলাকায়। বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয় মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে। স্বেচ্ছাসেবী সংস্থা সবুজের মিছিল এবার বেলুড়েও বৃক্ষরোপণ কর্মসূচি নিলো। এই সংস্থার উদ্দেশ্য হাওড়া জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামে সবুজায়নের লক্ষ্যে গাছ বসানো। বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছেন এরা। এদিন মন্ত্রী অরূপ […]






