কলকাতা , ১৭ নভেম্বর:- সুপ্রিম কোর্ট কলকাতার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পূজার উপাচার পালনে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে। এ ব্যাপারে গ্রিন ট্র্যাইব্যুনালের দেওয়া নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলে সর্বোচ্চ আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে। উল্লেখ্য রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পূজার ওপর গ্রিন ট্র্যাইব্যুনালের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে KMDA- সুপ্রিম কোর্টে মামলা করে। মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে KMDA-র আবেদন খারিজ করে দেন বিচারপতি ইউ ললিত। সঙ্গে জানান আগামী ২৩ নভেম্বর বিচারপতি ফালি নরিম্যানের বেঞ্চে মামলাটির পরবর্তী শুনানি হবে।
Related Articles
ঘুসুড়ি নস্করপাড়ায় তিরুপতি জুটমিলে ভয়াবহ আগুন।
হাওড়া,৮ জানুয়ারি:- হাওড়ায় মালিপাঁচঘড়ার ঘুসুড়ি নস্করপাড়ায় তিরুপতি জুটমিলে বুধবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। দুপুর সওয়া ১২টা নাগাদ মিলের স্টোর ডিপার্টমেন্টে এই আগুন লাগে বলে জানা যায়। দমকলের তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। দমকলের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। Post Views: 346
বিধি না মানায় ভাটপাড়া পুরসভার ছ’টি ওয়ার্ডে তিনদিন বন্ধ বাজার , দোকান।
উঃ২৪পরগনা, ২৭ জুন:- বিধি না মানার কারণেই ভাটপাড়া পুরসভার ছ’টি ওয়ার্ডে কাল, সোমবার থেকে বুধবার পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের বাজার-দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানান, ৬, ৭, ২২, ২৪, ২৫ ও ৩৪ নম্বর ওয়ার্ডে তিন দিনের জন্য বাজার বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে মধ্যমগ্রামের ৫ ও ১৭ নম্বর ওয়ার্ড এবং বারাসতের […]
পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়।
হাওড়া, ২ ডিসেম্বর:- পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়। উত্তর হাওড়ার সালকিয়া বাঁধাঘাট এলাকায় এর জেরে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। দেখা যায় রাস্তার মাঝখানে পাইপ লাইন ফেটে বেরোচ্ছে জল। বিশালাকৃতির গর্ত হয়ে রাস্তারও ক্ষতি হয় বলে জানা গেছে। যার ফলে সোমবার ওই রাস্তায় গাড়ি চলাচলও ব্যাহত হয়। ইতিমধ্যেই পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। […]





