হুগলি , ১৪ নভেম্বর:- হিন্দমোটর নন্দনকানন এলাকায় এক ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার অভিযুক্ত পৌঢ়কে মাথা ন্যাড়া করে গণধোলাই দিয়ে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ গতকাল পাড়ায় খেলা করছিলো ওই নাবালিকা। অভিযুক্ত পৌঢ় মানিক সাহা(৬০) নিজের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই নাবালিকাকে চকলেট ও চিপ্স দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। এরপর ওই নাবালিকা চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেয় অভিযুক্ত পৌঢ় মানিক সাহা। এদিন সকালে সেই কথা প্রকাশ্যে আসতেই উত্তেজিত হয়ে পরে এলাকার বাসিন্দারা। এরপর অভিযুক্ত পৌঢ়কে আটকে তার মাথা ন্যাড়া করে গণধোলাই দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে আসে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত পৌঢ় মানিক সাহার কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা।
Related Articles
হাওড়াতেও ফুল-ফলের বাজারে আগুন। কোজাগরী লক্ষ্মীর আরধনা করতে গিয়ে হিমসিম অবস্থা মধ্যবিত্তের।
হাওড়া , ৩০ অক্টোবর:- করোনা আবহে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার করতে এসে দামের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তের। হাওড়াতেও ফুল – ফল সহ পুজোর উপকরণ সবকিছুর দামই বেশ চড়া। যার ফলে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে এবার মানতে হচ্ছে করোনা বিধি। তার উপর পুজোর ফুল ও ফলের দাম লাগামছাড়া হওয়ায় বেড়েছে […]
অনলাইনে ব্যাঙ্কে চাকরীর টোপ , প্রতারিত চুঁচুড়ার যুবক!
সুদীপ দাস , ১৫ এপ্রিল:- অনলাইনে ব্যাঙ্কে চাকরীর ফাঁদে পা দিয়ে খোয়া গেলো প্রায় ২৮ হাজার টাকা। প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্থ যুবক। চুঁচুড়া থানার উত্তর সিমলার বাসিন্দা মুন্না চৌধুরী(২৮)। দিন পনেরো আগে মুন্নার ফেসবুক অ্যাকাউন্টে কর্মসংস্থান নাম দিয়ে একটি ভূয়ো লিঙ্ক আসে। সেই লিঙ্কের সূত্র ধরেই তিনি দুটি মোবাইল নাম্বার পান। সেই নাম্বারের সাথে যোগাযোগ […]
উৎসবের মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান – শোভনদেব চট্টোপাধ্যায়।
কলকাতা , ২২ সেপ্টেম্বর:- মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আসন্ন পুজোর প্রস্তুতি সংক্রান্ত মিটিং করেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর এর অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, ডব্লিউ বি এস ই ডি সি এল এর সিএমডি শান্তনু বসু ও ডাবলু বি পি ডি সি এল এর সিএমডি পি ভি সেলিম। […]








