শিলিগুড়ি, ১৩ নভেম্বর:- কালীপুজোর আগে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগর বাজার ও আশে পাশে এলাকায় অভিযান বিধাননগর থানার পুলিশ। এরপর বেশ কয়েকটি দোকান থেকে উদ্ধার হয় প্রচুর শব্দবাজি। এবং উদ্ধার হওয়া শব্দবাজি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। অপরদিকে পুলিশি অভিযান বুঝতে পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন শব্দবাজি মজুত রাখা ব্যাবসায়ীরা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এদিন প্রচুর শব্দবাজি উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। এবং শব্দ বাজি বিক্রি রুখতে লাগাতার অভিযান চালানো হবে। প্রসঙ্গত শব্দবাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এমনকি বিক্রিও করা যাবে না সব ধরনের বাজি। এই বিষয়ে সমস্ত দিক নজর রাখতে পুলিশকে। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে সাবধান মানুষের কাছে কালীপূজোয় বাজি না ফাঠানোর আবেদন জানানো হয়। এর পরেই বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এবং বেশ কিছু শব্দবাজিও উদ্ধার করে।
Related Articles
পশ্চিমবঙ্গ দিবসকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ শ্রীরামপুরে।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষিত গান গেয়ে ও পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে পশ্চিমবঙ্গ দিবস কে স্বাগত জানালেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঘোষণা করেছেন যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে। মুখ্য মন্ত্রীর সিদ্ধান্তকে ধন্যবাদ জানাতে আজ সকালে শ্রীরামপুর শহর তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে পথচলতি মানুষকে […]
জিএসটি ক্ষতিপূরণ মেটাতে কেন্দ্রের দেওয়া বাজার থেকে ঋণ গ্রহণের প্রস্তাব রাজ্য সরকার শর্ত স্বাপেক্ষে মেনে নিয়েছে।
কলকাতা , ১৪ নভেম্বর:- জিএসটি ক্ষতিপূরণ মেটাতে কেন্দ্রের দেওয়া বাজার থেকে ঋণ গ্রহণের প্রস্তাব রাজ্য সরকার শর্ত স্বাপেক্ষে মেনে নিয়েছে। রাজ্যের জিএসটি ক্ষতিপূরণের টাকা মেটাতে কেন্দ্র নিজেই ঋণ নিয়ে রাজ্যগুলিকে ঋণ দিতে রাজি বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন। গোটা বিশেক রাজ্য এই প্রস্তাবে সায় দিলেও এত দিন নবান্ন তাতে সম্মতি জানায়নি। শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত […]
এবার নির্বাচন কমিশনের কোপে পড়লেন সায়ন্তন বসু ও সুজাতা খাঁ।
কলকাতা, ১৮ এপ্রিল:- মমতা বন্দ্যোপাধ্যায়,শুভেন্দু অধিকারী, রাহুল সিনহার পর এবার নির্বাচন কমিশনের কোপে পড়লেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল খাঁ। নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে রবিবার কমিশনের শাস্তির মুখে পড়েছেন তারা। ২৪ ঘণ্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি হল বিজেপি নেতা সায়ন্তন বসুর উপর। শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আগেই শোকজ […]




