হাওড়া , ১২ নভেম্বর:- বিপজ্জনকভাবে রেল লাইন পারাপার করতে বারবার যাত্রীদের সচেতনতা করা হয়। ট্রেন চলাকালীন রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। কিন্তু এরপরেও সেই প্রবনতা এখন বদলায়নি। বৃহস্পতিবার সকালে বেআইনিভাবে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। রেল সূত্রে জানা গেছে, মৃতের নাম শেখ আক্কাশউদ্দিন (২৬)। তিনি উনসানির গোয়ালবাটির বাসিন্দা। রেল সূত্রে জানা গেছে, এদিন সকালে সাঁতরাগাছির মৌখালির কাছে রেলেগেটের সামনে ওই ঘটনা ঘটে। দুরন্ত গতিতে ছুটে আসা ০২২২২নম্বর আপ হাওড়া-পুনে স্পেশাল এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের। রেলওয়ে সুরক্ষাবলের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রেললাইনে পড়ে থাকা দেহটি তুলে ময়নাতদন্তে পাঠায়। নিছক রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে এই ঘটনা রেল পুলিশ তা খতিয়ে দেখছে।
Related Articles
লিলুয়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ২৮ জানুয়ারি:- হাওড়ার লিলুয়ার কোনা সাব স্টেশনের সামনেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক। দমকল সূত্রের খবর, প্লাইউড ও উলু ঘাস থেকে কোনওভাবে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় চারপাশ ভরে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই মুহুর্তে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। Post Views: 308
টানা প্রায় ১১ মাস পর স্কুল খুললো রাজ্যে।
সুদীপ দাস , ১২ ফেব্রুয়ারি:- কোভিড বিধি মেনেই আজ থেকে খুলে গেলো বিদ্যালয়গুলি। টানা প্রায় ১১ মাস পর স্কুল খুললো রাজ্যে। আজ সকাল থেকেই পুরনো ছন্দে স্কুল ইউনিফর্ম পরে স্কুলমুখো হতে দেখা যায় পড়ুয়াদের। হুগলির বিভিন্ন প্রান্তেই একবছর আগের চেনা ছবি। এদিন হুগলি গার্লস হাই স্কুলে গিয়ে দেখা গেলো স্কুল গেটে উপস্থিত রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি […]
মাঠে ধান রুইতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্বামী, ঘটনায় জখম স্ত্রীও।
হাওড়া, ১৭ আগস্ট:- মাঠে ধান রুইতে গিয়ে বজ্রাঘাতে মৃত স্বামী, ঘটনায় জখম স্ত্রীও। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই ঘটনা ঘটে। বাজ পড়ে মৃত্যু হয় লক্ষ্মী মুন্ডা’র (৩১)। মৃত ও আহতের বাড়ি নবাসনে। বৃহস্পতিবার দুপুরে ঝড় বৃষ্টির সময়ে মাঠে কাজ করছিলেন লক্ষ্মী। সেই সময়ে বাজ পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী জখম হন। […]








