কলকাতা , ১০ নভেম্বর:- করোনা ভাইরাস আক্রান্ত হলেন রাজ্য পুলিশের ডিজি শ্রী বীরেন্দ্র। কোভিড টেস্ট করাতেই রিপোর্ট পজেটিভ আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজেই একথা জানিয়েছেন। তবে এই মুহূর্তে তিনি নিজের বাড়িতে আইসোলেশনেই রয়েছেন। নবান্ন সভাঘরে আজ এক অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্য পুলিশের ডিজি। যদিও প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী, আপাতত শারীরিকভাবে সুস্থ রয়েছেন রাজ্য পুলিশের ডিজি। আপাতত নিজের বাড়িতে আইসোলেশনে থাকবেন তিনি।
Related Articles
পুজোর মরশুমে করোনা সংক্রমন ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার।
কলকাতা, ৭ অক্টোবর:- পুজোর মরশুমে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার থেকে পুজো শুরু হচ্ছে। তার আগে আগামী পাঁচ দিনের মধ্যে যাতে ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা যায় তা নিয়ে জেলাগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর এই মর্মে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ […]
২০২১ এ নন্দীগ্রামে লোডশেডিং এর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সদা সতর্ক কমিশন।
কলকাতা, ৩ জুন:- লোকসভা ভোটের গণনার আগে ফের প্রাসঙ্গিক হয়ে উঠল নন্দীগ্রাম। ২০২১ এর ভোটের সেই কুখ্য়াত ‘লোডশেডিং’ কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের ৪২ লোকসভা আসনের ভোট গণনা অবাধ ও শান্তিপূর্ণ রাখতে আগেই একাধিক নির্দেশ দিয়েছে কমিশন। এদিন তার রূপায়ণের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী […]
প্লাস্টিক মুক্ত করতে পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করলো আরামবাগ।
মহেশ্বর চক্রবর্তী, ৭ জানুয়ারি:- পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশকে প্লাস্টিক মুক্ত করতে পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করলো হুগলি জেলার আরামবাগ ব্লক প্রশাসন। পরীক্ষামুলক ভাবে বজ্য প্লাস্টিক কে কাজে লাগিয়ে পিচের রাস্তা তৈরী করা পর এই প্রথম একটু বড়ো স্কেলের রাস্তা তৈরি করলো আরামবাগ ব্লক প্রশাসন। এদিন আরামবাগের বুলুন্ডি শ্মশান কালিতলা থেকে প্রধান সড়ক পযন্ত রাস্তাটি […]






