হাওড়া , ৯ নভেম্বর:- ডোমজুড়ের নারনা বটতলায় আজ ভোররাতে একটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুনে ভস্মীভূত হয়ে যায় প্লাস্টিকের বস্তা কারখানা। আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি আরও কারখানা ও গোডাউনে। দমকল সূত্রে জানা গেছে, ভোররাতে লাগে ওই আগুন। প্রায় ২০ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এখানে ডিফারেন্ট টাইপস অফ ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল। আগুন এখন নিয়ন্ত্রণ এসেছে। এখানে অগ্নিনির্বাপণ কোনও ব্যবস্থা ছিলনা বলে অভিযোগ। তবে, কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হবে। হাওড়া ফায়ার স্টেশনের ওসি ভবানী প্রসাদ দুবে জানান, এখানে বিভিন্ন প্রকারের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং ইউনিট ছিল। প্লাস্টিক পাইপ কারখানা থেকে শুরু করে এমব্রয়ডারি কারখানা, জুট, ছাঁট কাপড়ের গোডাউন, চানাচুর সহ বিভিন্ন ইউনিট ছিল। প্রায় ২০ হাজার স্কোয়ার ফুট এলাকা জুড়ে ১০ – ১২টি কারখানা এখানে ছিল। আগুন ভয়াবহ আকার নিয়েছিল। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Related Articles
দাম দু পয়সা হলেও ক্যান্সারে আক্রান্ত রোগিণীর পাশে দাঁড়ালেন সেই সাংবাদিকরাই।
হাওড়া, ৯ ডিসেম্বর:- তিনি দুই পয়সার সাংবাদিক। কিন্তু তারই মানবিকতায় সুস্থতার পথে ক্যান্সার আক্রান্ত এক রোগিণী। হাওড়া জেলায় কর্মরত টিভি চ্যানেলের সাংবাদিক দেবাশিস চক্রবর্তীর এই কাজের সাধুবাদ জানিয়েছেন সবাই। সোস্যাল মিডিয়ায় বিষয়টি প্রশংসা কুড়িয়েছে। দেবাশিস জানান, মঙ্গলবার ভারত বনধের দিন সকালে ৬টা নাগাদ তিনিও খবর কভার করতে বেরিয়েছিলেন। রাস্তাতেই বেজে উঠেছিল ফোন। ফোনের অন্য প্রান্তে […]
কোটি টাকা মূল্যের জারবন্দি সাপের বিষসহ তিন পাচারকারীকে গ্রেফতার করলো মালদা।
মালদা,৪ জানুয়ারি:- কোটি টাকা মূল্যের জারবন্দি সাপের বিষসহ তিন পাচারকারীকে গ্রেফতার করলো মালদা ক্রাইম মনিটরিং সেলের অফিসারেরা। শুক্রবার রাতে মালদা শহরের ঝালঝলিয়া এলাকার একটি বেসরকারি হোটেল থেকে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে এক কিলো ওজনের জারবন্দি ওই সাপের বিষ উদ্ধার হয়েছে। তবে এতদিন জারবন্দি তরল অবস্থায় সাপের বিষ উদ্ধার হয়েছিল। কিন্তু […]
কুমড়ো বোঝাই গাড়ির চাকায় পিষ্ট প্রাত:ভ্রমণকারী। উত্তেজনা বাগনানে।
হাওড়া, ৯ জুন:- কুমড়ো বোঝাই গাড়ির চাকায় পিষ্ট প্রাত:ভ্রমণকারী। উত্তেজনা বাগনানে। কুমড়ো বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই প্রাতঃভ্রমনকারীর। মৃতের নাম ঝন্টু দাস (৫৭) বলে স্থানীয় সূত্রের খবর। মৃতের বাড়ি বাগনানের খাদিনান গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার সকালে কুকুর নিয়ে প্রাতঃভ্রমণ করতে বের হন ঝন্টু বাবু। সেই সময়ে মেদিনীপুরগামী একটি লরি তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে উঠে […]







