কলকাতা , ৫ নভেম্বর:- বাংলার মানুষ বহিরাগতদের হুমকি মানবে না বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। ৩ দিনের রাজ্য সফরে এসে বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। নবান্নের সাংবাদিক বৈঠকে তারই পাল্টা মুখ্যমন্ত্রীর। বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, উঠিয়ে ফেলে দেব বলছে, ভদ্রতা বজায় রাখুন। বাইরের লোককে বাংলার মানুষ মেনে নেবেন না। নবান্নে সাংবাদিক বৈঠকে অমিত শাহের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবারও কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজ্যকে হয়রান করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
Related Articles
কলকাতা পুর ভোটের ফলাফলের আঁচ এসে পরলো জেলায় জেলায়।
শান্তিপুর, ২১ ডিসেম্বর:- কলকাতার কর্পোরেশনের নির্বাচনের ফলাফল ঘোষণা অনুযায়ী এগিয়ে তৃণমূল কংগ্রেস। শান্তিপুরে বিজয় উল্লাস তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার শান্তিপুর ফুলিয়া এবং শান্তিপুর পৌরসভার সামনে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে সবুজ আবিরের রঙে বিজয় উল্লাসে মেতে উঠলেন বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী। সাথে ছিলেন শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক। দলীয় পতাকা সাথে […]
বিজেপির “সিঙ্গুর চলো”-তে পুলিশি বাধা, লন্ডভন্ড কুরুক্ষেত্র হবে; হুঙ্কার সায়ন্তনের!
সুদীপ দাস, ১২ ডিসেম্বর:- কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও এর ডাকে আগামী মঙ্গলবার থেকে তিনদিন ব্যাপী বিজেপির সিঙ্গুর চলো অভিযানে বাঁধা পুলিশের। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য রাজ্য নেতা সায়ন্তন বসুর হুঙ্কার পুলিশ আটকাতে কুরুক্ষেত্র হবে। রবিবার দুপুর থেকেই টানটান উত্তেজনা দূর্গাপুর হাইওয়ে সংলগ্ন সিঙ্গুরের গোপালনগর এলাকা। আগামি মঙ্গলবার থেকে এই এলাকায় বিজেপির কিষান মোর্চার ডাকে […]
শালবনীতে বিজেপির বড় ভাঙ্গন, নির্বাচিত পঞ্চায়েত সমিতি সদস্যা কাকলী সামন্ত যোগ দিলেন তৃনমূলে।
পশ্চিম মেদিনীপুর,৩০ ডিসেম্বর:- NRC ও CAA নিয়ে শালবনীতে তৃনমুল কংগ্রেসের মিছিলে বিজেপির পঞ্চায়েত সমিতি র সদস্যা কাকলি সামন্ত তৃনমুলে যোগ দিলেন। ২ নং থেকে নির্বাচিত শালবনী পঞ্চায়েত সমিতি র সভাপতি মিনু কোয়াড়ী ও এলাকার বিশিষ্ট তৃনমুল কর্মী কৌশিক হাজরা, রাজা ফৌজদার, চন্দন দত্তের নেতৃত্বে আজকের মিছিল হয়। কিন্তু মূল চমক ছিলো আজকে এই নির্বাচিত […]








